News Flash

  • Home
  • দেশ
  • ১৯৪৯ সালের মণিপুর একীভূতকরণ চুক্তির যথাযথ বাস্তবায়নের আহ্বান রাজ্যসভার সদস্য সানাজাওবার

১৯৪৯ সালের মণিপুর একীভূতকরণ চুক্তির যথাযথ বাস্তবায়নের আহ্বান রাজ্যসভার সদস্য সানাজাওবার

ইমফল, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : ১৯৪৯ সালের মণিপুর একীভূতকরণ চুক্তির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে কেন্দ্ৰীয় সরকারকে অনুরোধ জানিয়েছেন বিজেপি নেতা তথা রাজ্যসভার সদস্য লেইশেম্বা সানাজাওবা। আজ মঙ্গলবার এ প্রসঙ্গে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি এ থেকে উদ্ভূত ঐতিহাসিক এবং রাজনৈতিক উদ্বেগগুলিকে সমাধান করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

আজ মঙ্গলবার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের উপস্থিতিতে সাংসদ লেইশেম্বা সানাজাওবা মণিপুরের স্বার্থ রক্ষার জন্য সংশোধনমূলক ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন। তিনি বলেন, এই চুক্তির বাস্তবায়ন দীর্ঘদিন ধরে বিতর্কের আবর্তে ছিল। সাম্প্রতিককালের চলমান অস্থিরতার অবসান ঘটাতে ১৯৪৯ সালের মণিপুর একীভূতকরণ চুক্তির বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

ভারতীয় ফেডারেল কাঠামোর মধ্যে রাষ্ট্রের অধিকার এবং ঐতিহাসিক গুরুত্ব সমুন্নত রাখতে এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের আশু হস্তক্ষেপের আহ্বান জানান সাংসদ লেইশেম্বা সানাজাওবা।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top