News Flash

Image

স্ত্রীকে খুন করে থানায় স্বামী

আগরতলা, ১১ ফেব্রুয়ারি : স্ত্রীকে খুন করে থানায় ছুটে আসেন স্বামী। মৃতদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আমতলী থানার অন্তর্গত উত্তমভক্ত চৌমুহনি বিক্রমনগরে নৃশংসভাবে খুন হয়েছেন স্বপ্না দাস (৫৮)। স্বামী শ্যামল দাস তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয়। এর জের ধরে শ্যামল দাস লাঠি দিয়ে পিটিয়ে স্ত্রীকে খুন করে। এরপর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ তাকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, মৃতদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top