News Flash

  • Home
  • দিনের খবর
  • মমতার সর্বদা উচিত কংগ্রেসের সঙ্গে আলোচনা করা : সঞ্জয় রাউত
Image

মমতার সর্বদা উচিত কংগ্রেসের সঙ্গে আলোচনা করা : সঞ্জয় রাউত

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে একাই লড়ার সিদ্ধান্তে অনড় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমতাবস্থায় শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত বললেন, কংগ্রেস ইন্ডি জোটের সবচেয়ে বড় অংশ, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বদা উচিত কংগ্রেসের সঙ্গে আলোচনা করা।

মঙ্গলবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, “লোকসভা হোক অথবা বিধানসভা নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা একাই লড়েছেন। কংগ্রেস ইন্ডি জোটের একটি বড় অংশ ও তাঁর সবসময় কংগ্রেসের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া উচিত।”

বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ এনেছে আম আদমি পার্টি, এই অভিযোগের তদন্ত করবে এসিবি। এ প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, “তাঁরা সবেমাত্র নির্বাচনে জিতেছে। তদন্তও শুরু হয়েছে। নির্বাচনে টাকা বড় ভূমিকা রাখে। আমরা মহারাষ্ট্রে দেখেছি, দিল্লিতেও নিশ্চয়ই ঘটেছে।”

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top