News Flash

  • Home
  • বিদেশ
  • হাসিনার ভাষণে ক্ষুব্ধ ঢাকা অসন্তোষ জানিয়ে নোট দিল ভারতকে
Image

হাসিনার ভাষণে ক্ষুব্ধ ঢাকা অসন্তোষ জানিয়ে নোট দিল ভারতকে

ঢাকা ও নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): শেখ হাসিনাকে নিয়ে ফের ভারতের কাছে ক্ষোভ জানাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত ভারতের হাই কমিশন অফিসে পাঠানো কূটনৈতিক নোটে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বুধবারের ভাষণকে উসকানিমূলক আখ্যা দিয়ে ইউনুস সরকার নয়াদিল্লিকে বলেছে, আওয়ামী লিগ নেত্রীকে যেন ফের ভাষণ দিতে না দেওয়া হয়। ঢাকার পররাষ্ট্রমন্ত্রক এক বিবৃতিতে এই কথা জানিয়েছে।

হাসিনা গত বছরের ৫ অগাস্ট থেকে দিল্লিতে আছেন। বুধবার তিনি অনলাইনে দলের উদ্দেশে ভাষণ দিয়েছেন।বৃহস্পতিবারও তাঁর ভাষণ দেওয়ার কথা।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে তীব্র প্রতিবাদ জানাচ্ছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতি অস্থিরতা উস্কে দেওয়া মিথ্যা এবং মনগড়া মন্তব্য এবং বিবৃতির বিষয়ে।

বলা হয়েছে, বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ, হতাশার সঙ্গে জানাচ্ছে, এসব মন্তব্য বাংলাদেশে মানুষের অনুভূতিতে আঘাত হানছে। মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে, তাঁর এসব কার্যকলাপ বাংলাদেশে বিরোধী মনোভাব সৃষ্টি করছে এবং দুই দেশের মধ্যে সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার পক্ষে সহায়ক নয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে অনুরোধ করেছে, পারস্পরিক সম্মান এবং বোঝাপড়ার প্রতি মর্যাদা দিয়ে বলা হয়েছে, হাসিনা যখন ভারতে আছেন, তখন তাঁকে মিথ্যা, মনগড়া এবং উস্কানিমূলক মন্তব্য করতে যেন বিরত রাখতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়।

Releated Posts

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top