News Flash

  • Home
  • দেশ
  • ভোট দিলেন রাহুল গান্ধী, দিল্লিতে পরিবর্তন নিয়ে আশাবাদী জয়শঙ্কর
Image

ভোট দিলেন রাহুল গান্ধী, দিল্লিতে পরিবর্তন নিয়ে আশাবাদী জয়শঙ্কর

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বুধবার সকালে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিজের ভোট দিতে নির্মান ভবনের ভোট কেন্দ্রে যান, সেখানে ভোট দেওয়ার পর ফিরে যান তিনি। একই সঙ্গে দিল্লিবাসীকে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বানও জানালেন রাহুল।

সকাল সকাল ভোট দিয়েছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। ডঃ এস জয়শঙ্কর এবং তাঁর স্ত্রী কিয়োকো জয়শঙ্কর তুঘলক ক্রিসেন্টের এনডিএমসি স্কুল অফ সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ-এর একটি ভোট কেন্দ্রে নিজেদের ভোট দিয়েছেন। দিল্লিতে পরিবর্তন নিয়ে আশাবাদী জয়শঙ্কর বলেছেন, “আমি সকাল সকাল ভোট দিলাম। আমার মনে হয়, জনগণ পরিবর্তনের মেজাজে আছে।”

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

সবরমতী থেকে ভারতের প্রথম এলএনজি-চালিত ট্রেনের যাত্রা শুরু, উদ্বোধন শাহের

আমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহারের ক্ষেত্রে নতুন পদক্ষেপ হিসেবে…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top