News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে সপ্ত দিবসীয় শাস্ত্র প্রশিক্ষণ কার্যশালা
Image

কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে সপ্ত দিবসীয় শাস্ত্র প্রশিক্ষণ কার্যশালা

আগরতলা, ৪ ফেব্রুয়ারী: কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় একলব্য পরিসরে ০৩/০২/২০২৫ থেকে ০৯/২/২০২৫ পর্যন্ত সম্মদিবসীয় শাস্ত্র প্রশিক্ষণ কার্যশালা অনুষ্ঠিত হবে। বিগত ০৩/২/২০১৫ তারিখে একলব্য পরিসরে এই প্রশিক্ষণ কার্যশালার উদঘাটন সমারোহ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তিব্বতি বিশ্ববিদ্যালয়ের (সারনাথ) কুলপতি প্রফেসর বাঙচুকদোর্জনগী মহোদয়। তিনি তাঁর ভাষণে বৌদ্ধগ্রন্থ “বিজ্ঞস্কিমাত্রতাসিদ্ধ অধ্যায়নের উপর গুরুত্ব আরোস করেন। গৌতম বুদ্ধের জ্ঞান এবং বৌদ্ধ অধ্যায়নের প্রাচীনতম নিদর্শন জ্ঞান গম্ভীরভাবে তার আলোচনায় উপস্থাপিত করেছেন। সারস্বত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনুবন বিহার আগরতলার প্রমুখ ভন্তে খেমাসারা মহোদয়। তিনি তাঁর ভাষণে বৌদ্ধ ধর্মের মূল তিনটি রত্ন বুদ্ধ, ধর্ম, এবং সংঘ এই বিষয়ে আলোকপাত করেন।

বৌদ্ধ ধর্মে শীল ব্য নীতির পাশাপাশি বৌদ্ধ ধর্মের মূল শিক্ষাগুলি বুদ্ধের শিক্ষার উপর ভিত্তি করে গঠিত এই বিষয়ে সংক্ষিপ্ত ভাষণ রাখেন। প্রফেসর প্রভাত কুমার মহাপাত্র, কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের নির্দেশক, একলব্য ক্যাম্পাস, ত্রিপুরা, উদ্বোধনী অধিবেশনের সভাপতিত্ব করেন। তাছাড়া বৌদ্ধ দর্শন বিভাগের অধ্যক্ষ প্রফেসর অবধেশ কুমার চৌবে সকলের উদ্দেশ্যে স্বাগত ভাষণ প্রদান করেন। উদঘাটন সমারোহের সঞ্চালক ছিলেন ড. প্রদীপ কুমার দ্বিবেদী মহোদয়। এই অনুষ্ঠানে একলব্য পরিসরের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, কর্মচারী এবং ছাত্রদ্বাত্রীরা উপস্থিত ছিলেন। শান্তি মন্ত্রের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়।

Releated Posts

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাজ্যে জিরো টলারেন্স নয়, জিরো পারফরম্যান্স দেখা যাচ্ছে:   বিরোধী দলনেতা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে কালীবাজারে ডিওয়াইএফআই – র অনুষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের…

ByByReshmi Debnath Sep 27, 2026

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top