News Flash

  • Home
  • Uncategorized
  • মিশেল ওবামাকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক পোস্ট, অভিযুক্ত দুই মার্কিন মহিলা
Image

মিশেল ওবামাকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক পোস্ট, অভিযুক্ত দুই মার্কিন মহিলা

michelle-obamaনিউইয়র্ক, ১৫ নভেম্বর (হি.স.): আমেরিকার বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামাকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক পোস্ট করে বিপাকে ভার্জিনিয়ার ক্লে কাউন্টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের সভাপতি পামেলা রামসে ও ক্লে-র মেয়র বেভার্লি ওয়েলিং | পামেলা রামসে সোশ্যাল মিডিয়ায় মিশেল ওবামাকে হিল পরা এক বনমানুষ বলে উল্লেখ করেন| আর তার এই মন্তব্য সমর্থন করেন বেভার্লি ওয়েলিং| তারদের দুজনের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেবে মার্কিন প্রশাসন|
মাত্র সাত দিন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প| হোয়াইট হাউসে তাঁর আগমণের পর টুইটারে পামেলা রামসে মন্তব্য করেন, অনেকদিন বাদে হোয়াইট হাউসে সুন্দরী, ক্লাসি, ব্যক্তিত্বময়ী ফার্স্ট লেডি দেখে ভাল লাগল| তিনি আরও লেখেন এতদিন ধরে হিল পরা এক বনমানুষ দেখে তিনি ক্লান্ত| এরপরই ক্লে-র মেয়র বেভার্লি ওয়েলিং পামেলার মন্তব্যের স্বপক্ষে বলেন, তুমি আমার দিনটা স্বার্থক করে দিলে প্যাম| এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়ার পরই সমালোচনার ঝড় ওঠে| দুটি মন্তব্যই খতিয়ে দেখছে মার্কিন প্রশাসন, দুজনের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া হবে |
এদিকে, সমালোচনার মুখে ওই দুই মহিলাই বর্ণবিদ্বেষমূলক পোস্টটি মুছে দেন| কিন্তু এরমধ্যে সেই পোস্ট বিভিন্ন লোকের কাছে ছড়িয়ে যায়| এবিষয় সংবাদমাধ্যমের তরফে ওই দুই মহিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, কোনও উত্তর পাওয়া যায়নি|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top