News Flash

  • Home
  • Uncategorized
  • টাকা জমা দেওয়ার সময় গ্রাহকদের হাতে লাগানো হবে কালি, সিদ্ধান্ত কেন্দ্রের
Image

টাকা জমা দেওয়ার সময় গ্রাহকদের হাতে লাগানো হবে কালি, সিদ্ধান্ত কেন্দ্রের

inkনয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): একই লোকের একাধিকবার টাকা জমা দেওয়া আটকাতে অভিনব সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার| এবার নির্বাচনের মতোই ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার সময় গ্রাহকদের হাতে লাগানো হবে কালি| যাতে একই ব্যক্তি বারবার টাকা জমা দিতে না পারেন| মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ সচিব শক্তিকান্ত দাস| একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যাতে টাকা তোলা নিয়ে হয়রানি বা গুজব না ছড়ানো হয় সেই আর্জিও জানান তিনি|
মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থসচিব জানান, ‘ব্যাঙ্কের একই শাখায় বা বিভিন্ন শাখায় বারবার পুরনো নোট বদলে অনেকে কালো টাকা সাদা করে নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি| অনেক জায়গা থেকে খবর এসেছে যে, দলে দলে ভাগ হয়ে বিভিন্ন ব্যক্তি মোটা অঙ্কের নগদ বদলে নিচ্ছেন| ব্যাঙ্কের সামনে লম্বা লাইন হওয়ার এটা একটা বড় কারণ|’ মঙ্গলবার থেকেই বড় শহরগুলিতে টাকা বদলানোর সময় আঙুলে কালির দাগ দেওয়া শুরু হবে বলেও জানান তিনি| বিশেষজ্ঞ মহলের ধারনা, কালো টাকা সাদা করতে অনেকেই দরিদ্রদের প্রলোভন দেখিয়ে কাজ হাসিল করতে চাইছে| তা আটকাতেই হয়তো এই অভিনব সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top