News Flash

  • Home
  • Budget 2025
  • বিহারের জন্য মাখানা বোর্ড গঠিত হবে: নির্মলা সীতারমন 
Image

বিহারের জন্য মাখানা বোর্ড গঠিত হবে: নির্মলা সীতারমন 

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): শনিবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটে কৃষিক্ষেত্রে আত্মনির্ভর ভারতের দিকে নজর দেওয়া হয়েছে। বিহারের জন্য মাখানা বোর্ড গঠনের কথা বলা হয় এদিন। বলা হয়, মাখানা উৎপাদন আরও বাড়াতে জোর দেওয়া হবে। নির্মলা সীতারমন বলেন, বিহারের মানুষের জন্য একটি বিশেষ সুযোগ রয়েছে। মাখানার উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং বিপণনের উন্নতির জন্য রাজ্যে মাখানা বোর্ড গঠিত হবে। এই বোর্ড কৃষকদের সহায়তা প্রদান করবে এবং সমস্ত প্রাসঙ্গিক সরকারি প্রকল্পের সুবিধাগুলি পাওয়ার জন্য কাজ করবে।

উল্লেখ্য, চিরাচরিত বই-খাতা নয়, ২০২৫-এও ট্যাবে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার সকালে কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে মন্ত্রকের বাইরে ‘বইখাতা’-র পরিবর্তে ট্যাব হাতে দেখা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলাকে। মন্ত্রক থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে যান নির্মলা। অর্থমন্ত্রীকে নিজে হাতে দই-চিনি খাইয়ে দেন রাষ্ট্রপতি মুর্মু। এরপর বেলা এগারোটা নাগাদ বাজেট পেশ করেন নির্মলা।

Releated Posts

‘জোরালো কণ্ঠস্বর নয়, ঐকমত্যই নেতৃত্বের পরিচয়’, ব্রিকস সম্মেলন নিয়ে রাজনাথ

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের নেতৃত্বের ছাপ আরও স্পষ্ট করেছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top