News Flash

  • Home
  • Uncategorized
  • বড়জলায় বিজেপির বুথ অফিস ভাঙল নির্বাচন কমিশনের আধিকারীকরা
Image

বড়জলায় বিজেপির বুথ অফিস ভাঙল নির্বাচন কমিশনের আধিকারীকরা

BJPনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ বড়জলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন উপলক্ষ্যে বিজেপি রাস্তার পাশে যে বুথ অফিস খুলেছিল তা নির্বাচন কমিশনের লোকজনরা ভেঙ্গে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিজেপির ইলেকশন এজেন্ট৷ অবশ্য প্রশাসনের তরফে এই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে৷
বড়জলা বিধানসভা এলাকায় বিজেপির বুথ অফিস ও প্রচারসজ্জা নষ্ট করে দেওয়ার অভিযোগ এনেছেন ওই কেন্দ্রের বিজেপির ইলেকশন এজেন্ট পুলক কুমার দেবনাথ৷ তিনি বলেন, আজ বেলা ১১টা নাগাদ তাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল রাস্তার পাশে যে বুথ অফিস তৈরি করা হয়েছে তা সরিয়ে নেওয়ার জন্য৷ বেলা একটা নাগাদ এ সংক্রান্ত লিখিত কাগজও পাঠায় নির্বাচন কমিশন৷ নির্বাচন কমিশনের তরফে এসব বুথ অফিস ভাঙ্গা হবে না বলে জানানো হয়েছিল৷ দলের পক্ষ থেকেই বুথ অফিস সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল৷ অথচ নির্বাচন কমিশনের লোকজনরাই বেলা দেড়টা নাগাদ বিজেপির বুথ অফিস ভেঙ্গে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির ইলেকশন এজেন্ট৷ তিনি আরো অভিযোগ করেন, একদিকে শাসক দল ও অন্যদিকে নির্বাচন কমিশনও বিজেপির বিরুদ্ধে লেগেছে বলে তিনি অভিযোগ করেন৷
এবিষয়ে জানতে চাওয়া হলে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রশাসন তাদেরকে সতর্ক করেছিল৷ প্রশাসনের তরফে অফিস ভাঙ্গা হয়নি৷ বিজেপির বুথ অফিস ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে বড়জলা এলাকায় রাজনীতির পারদ ক্রমশ উর্দ্ধমুখী হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top