News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কংগ্রেস নেত্রীদের হাতে হেনস্থার শিকার শিক্ষক, ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালো প্রদেশ কংগ্রেস
Image

কংগ্রেস নেত্রীদের হাতে হেনস্থার শিকার শিক্ষক, ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালো প্রদেশ কংগ্রেস

আগরতলা, ২৮ জানুয়ারি : ট্রেন যাত্রাকালে দুই ছাত্রী সহ শিক্ষককে হেনস্থা প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী।

প্রসঙ্গত, ২৬ জানুয়ারি তেলিয়ামুড়া থানাধীন হদ্রাইস্থিত হরি রাধা বিদ্যামন্দিরের শিক্ষক পরিতোষ পাল বিদ্যালয়ের ২ ছাত্রীকে বাড়িতে পৌঁছে দিতে ট্রেনে যাত্রা করেন। ট্রেনে দুই ছাত্রীর সাথে শিক্ষককে দেখে তাদের চেপে ধরেন কয়েকজন কংগ্রেস নেত্রী। কারণ ওই শিক্ষকের কাছে দুই ছাত্রীকে হোস্টেল থেকে বের হওয়ার কোনও অনুমতিপত্র ছিলনা। শিক্ষক বিভিন্নভাবে নিজের সত্যতা প্রমাণ করার চেষ্টা করলেও কংগ্রেস নেত্রীরা কোনও কথা শুনেননি। তারা ওই শিক্ষককে পুলিশের হাতে তুলে দেন। শেষ পর্যন্ত দুই ছাত্রীর অভিভাবককে থানায় আসলে তিনি ছাড়া পান। কংগ্রেস নেত্রীদের ভূমিকায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে সোমবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষকের হয়ে বিচার চেয়ে স্কুল বয়কট করে বিক্ষোভ দেখায়। এদিকে নেত্রীদের বিরুদ্ধে রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন শিক্ষক পরিতোষ পাল।

এদিকে, আজ সাংবাদিক সম্মেলন করে শিক্ষক হেনস্থার ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা করেছেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী। পাশাপাশি প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তীও ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

এদিন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, কংগ্রেসের মহিলা নেত্রীদের দ্বারা শিক্ষককে এভাবে হেনস্থা করার বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনাটি শিক্ষক পরিতোষ পাল যেন বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখেন, কারণ ঘটনাটি সন্দেহ বশে হয়েছে।

পাশপাশি তিনি এটাও বলেন, ওই শিক্ষক হেনস্থার ঘটনার সাথে প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী এবং জেলা সভানেত্রী যুক্ত ছিলেন না। তাদের অজান্তে এসবকিছু ঘটেছে। সংবাদ মাধ্যমে তথা সামাজিক মাধ্যমে এই ঘটনার সাথে তাদের নাম যুক্ত করার পেছনে অন্য কোনও চক্রান্ত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিকে, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী জানিয়েছেন, সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর দেখে এই বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন তিনি। এই ঘটনার সম্পর্কে তিনি পূর্বে জানতেন না। পাশাপাশি তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন।

Releated Posts

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

বিরোধীদের রুখতে তিপরা মথাকে সমর্থন করবে বিজেপি: রতন

আগরতলা, ২১ সেপ্টেম্ব যে সমস্ত এলাকায় সিপিআই(এম) বা কংগ্রেসের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেখানে তিপরা মথাকে সমর্থন করবে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

বিশ্বকর্মা পূজার রাতে গাড়ি ভাঙচুরের অভিযোগ, উত্তেজনা

আগরতলা, ২১ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার আনন্দের মাঝেই গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উদয়পুর মহকুমার…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top