News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছাত্রী সহ প্রজেক্ট ইনচার্জ এর হেনস্থার প্রতিবাদে আন্দোলনে স্কুলের ছাত্রছাত্রীরা
Image

ছাত্রী সহ প্রজেক্ট ইনচার্জ এর হেনস্থার প্রতিবাদে আন্দোলনে স্কুলের ছাত্রছাত্রীরা

আগরতলা, ২৭ জানুয়ারি: ছাত্রী সহ প্রজেক্ট ইনচার্জ এর রেল যাত্রাকালে হওয়া হেনস্তা ও মানসিক হয়রানির প্রতিবাদে সোচ্চার স্কুলের ছাত্রছাত্রীরা। আজ হরিরাধা বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীরা ক্লাস বয়কট করে স্কুলের সামনে ন্যায্য বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে।

প্রসঙ্গত, তেলিয়ামুড়া থানাধীন হদ্রাই এলাকাস্থিত হরিরাধা বিদ্যামন্দিরে প্রজেক্ট কো-ইনচার্জ পরিতোষ পাল গতকাল পেঁচারথলের উদ্দেশ্যে তেলিয়ামুড়া রেলস্টেশন থেকে হোস্টেলে থাকা দুজন ছাত্রী নিয়ে রওনা হয়েছিলেন। তেলিয়ামুড়া রেলস্টেশন থেকে তারা যে কামরায় উঠেছিলেন সেখানে থেকে কংগ্রেস দলের মহিলা নেত্রী সহ কয়েকজন মহিলা ও পুরুষ মিলে তাদের মানসিকভাবে নির্যাতন করেছে। মেয়ে দুটির পরিবারের সাথে কথা বলেও ভূয়া আত্মীয় পরিজন বলে বিষয়টিকে আমল দেয়নি তারা। পরে যাবতীয় কাগজপত্র দেখেও নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি ইনচার্জ পরিতোষ পাল সহ দুই ছাত্রী।

ট্রেন মুঙ্গিয়াকামি স্টেশনে পৌঁছলে দুই ছাত্রী সহ পরিতোষ পালকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরিতোষ পাল পুলিশের কাছে সব তথ্য তুলে ধরলে তিন জনকে অন্য কামড়াই বসিয়ে দেয় পুলিশ। কুমারঘাট আসতেই প্রায় দুই শতাধিক মানুষজন পুনরায় আটক করেছিল বলে জানিয়েছেন ইনচার্জ পরিতোষ পাল। তাদের ফের সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। শেষে ছাত্রী দুটির পরিবারের লোকেদের খবর দেন ইনচার্জ। ছাত্রীটির পরিজনরা আসলে তাদের ছেড়ে দেওয়া হয়।

আজ তেলিয়ামুড়া রেল পুলিশের কাছে এই বিষয়টি নিয়ে লিখিতভাবে মামলা দায়ের করেন স্কুলের প্রজেক্ট ইনচার্জ পরিতোষ পাল। এ খবর স্কুলের মধ্যে ছড়িয়ে পড়তেই দোষীদের প্রকৃত শাস্তির দাবি তুলে ছাত্র-ছাত্রীরা সকাল থেকেই স্কুল বয়কট করে বিক্ষোভ প্রদর্শন করেছে।

Releated Posts

ত্রিপুরায় চালু হচ্ছে আরও ৬টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, কেন্দ্রের সহযোগিতায় জোরদার হবে উপজাতি শিক্ষাব্যবস্থা

আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরায় আরও ছয়টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় চালুর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top