News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাশকতার আগুনে পুড়লো তিনকানি ক্ষেতের খড়, অল্পেতে রক্ষা পেল বসতঘর
Image

নাশকতার আগুনে পুড়লো তিনকানি ক্ষেতের খড়, অল্পেতে রক্ষা পেল বসতঘর

আগরতলা, ২২ জানুয়ারি : নাশকতার আগুনে পুড়লো তিনকানি ক্ষেতের খড়। অল্পেতে রক্ষা পেলো প্রচুর বসত বাড়ি। ঘটনা নোয়াগাও এলাকায়। বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত নোয়াগাও এলাকায় মঙ্গলবার গভীর রাতে হরিবিন্দু রায় নামে এক কৃষকের ৩ কানি ক্ষেতের ধানের খড় পুড়লো নাশকতামূলক অগ্নিকাণ্ডে। আগুন নিয়ন্ত্রণে আনে মোহনপুর দমকল বাহিনীর কর্মীরা। অল্পেতে রক্ষা পেলো প্রচুর বসত বাড়ি। ঘটনাস্থলে আসে বামুটিয়া পুলিশ ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া, লেফুঙ্গা থানার সেকেন্ড অফিসার রণব্রত ঘোষ সহ বিশাল পুলিশ বাহিনী।

উপস্থিত ছিলেন বিজেপি বামুটিয়া মণ্ডলের সভাপতি শিবেন্দ্র দাস। এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে নোয়াগাও এলাকার কৃষক হরিবিন্দু রায়ের ৩ কানি ক্ষেতের ধানের খড়ে কে বা কারা আগুন লাগিয়ে দেন। বিষয়টি বাড়ির মানুষ লক্ষ্য করতেই স্থানীয়রা এবং বাড়ির মানুষ আগুন নেভানোর চেষ্টা শুরু করে। ঠিক সেই সময় ঘটনাস্থলে আসেন মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস। তিনি খবর দেন দমকল বাহিনীকে। মোহনপুর দমকল বাহিনীর একটি ইঞ্জিন দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বিজেপি বামুটিয়া মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস বলেন ঘটনার তদন্ত চলছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে থাকার আশ্বাস দেন।

Releated Posts

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যে এসআইআর শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর: মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে আগামী ৫ সেপ্টেম্বর…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top