News Flash

  • Home
  • দিনের খবর
  • “এ সমাজে মাফিয়াদের কোনও জায়গা নেই”, জনসভায় দাবি মমতার
Image

“এ সমাজে মাফিয়াদের কোনও জায়গা নেই”, জনসভায় দাবি মমতার

কলকাতা, ২১ জানুয়ারি (হি.স.): এ সমাজে মাফিয়াদের কোনও জায়গা নেই। মঙ্গলবার মালদহে প্রশাসনিক সভা থেকে আবার মনে করিয়ে দিতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঞ্চে এদিন কিছুটা ব্যতিক্রমী হিসাবেই দেখা যায় প্রয়াত তৃণমূল নেতা বাবলা সরকারের ছবি৷ নিজের বক্তব্যেও এদিন বাবলা প্রসঙ্গ টেনে এনেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷ তিনি বলেন, “বাবলার অসম্পূর্ণ কাজ শেষ করার দায়িত্ব আমি চৈতালিকে দিয়েছি৷”

এর পরেই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, মাফিয়াদের জায়গা এই সমাজে নেই। যাঁরা সন্ত্রাস করে এই সমাজে তাঁদের জায়গা নেই। তাঁর কথায়, ‘‘যাঁরা মানুষকে ভালবাসেন তাঁরাই আমার স্বর্গ। যাঁরা সেবা করেন, যাঁরা গরিব মানুষকে কাছে টেনে নেন, তাঁরাই আমার ভালবাসা, আমার মানবিক দিক।’’

বিহার, ঝাড়খণ্ডের সঙ্গে সীমানা লাগোয়া মালদহ। এ ছাড়া বাংলাদেশ সীমান্তও রয়েছে। তাই সীমানা এলাকা দিয়ে যাতে এই রাজ্যে কোনও দুষ্কৃতী ঢুকতে না পারে সে বিষয়েও প্রশাসনকে সতর্ক থাকতে হবে বলে বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, কোনও জঙ্গি, সমাজবিরোধী যেন ‘ঘুঘুর বাসা’ বানাতে না পারে। তা হলে তা দেশ, সমাজ এবং রাজ্যের জন্য ক্ষতি।

Releated Posts

উপত্যকায় নিরাপত্তা বাহিনীর নজর ঘোরাতে বড়সড় ছক আইএসআইয়ের, ১০০-১৫০ জঙ্গিকে অনুপ্রবেশের আশঙ্কা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশলের পাশাপাশি বড়সড় একটি অভিযান…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পিএমও আধিকারিক পরিচয়ে এইমস-এ রোগীদের অগ্রাধিকার পাইয়ে দেওয়ার অভিযোগ, দিল্লির ব্যক্তির বিরুদ্ধে সিবিআই মামলা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী দফতর-এর আধিকারিক পরিচয় দিয়ে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস -এ রোগীদের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি বিমানে বিপত্তি: পাইলটের মাদক পরীক্ষায় ‘নন-নেগেটিভ’, ডিজিসিএকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে উচ্চতা ওঠানামার ঘটনার পর বিমানের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

গঙ্গা-সহ একাধিক নদীর জল বাড়ায় বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন এলাকা

পাটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): গঙ্গা-সহ একাধিক প্রধান নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় শুক্রবার আরও অবনতি হল বিহারের বন্যা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top