News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গৃহ পরিচারিকাকে ধর্ষণের দায়ে গ্রেফতার শাসক দলের কর্মী
Image

গৃহ পরিচারিকাকে ধর্ষণের দায়ে গ্রেফতার শাসক দলের কর্মী

আগরতলা, ২১ জানুয়ারি: নিজ বাড়ির গৃহ পরিচারিকাকে ধর্ষনের দায়ে শাসক বিজেপি দলের এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় কৈলাসহরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

ঘটনার বিবরণে কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য জানিয়েছেন, কৈলাসহর পুর পরিষদ তথা শহরের পি.ডাব্লিউ.ডি রোড এলাকার বাসিন্দা অঞ্জন দেবরায়ের বাড়িতে এক মহিলা দীর্ঘদিন ধরে কাজ করতেন। সেই মহিলার সাথে অঞ্জন দেবরায় শারিরীক সম্পর্ক করে বলে মহিলা থানায় লিখিত অভিযোগ করে গৃহ পরিচারিকা। অঞ্জন দেবরায়ের বিরুদ্ধে ধর্ষনের লিখিত অভিযোগ পাবার পর মহিলা থানার পুলিশ সাথে সাথেই অভিযুক্ত অঞ্জন দেবরায়কে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছে। পুলিশ ১২৬(২)/৬৪(২)(এম)/৭৪,১১৫(২)/৩৫১(২) বিএনএস ধারায় মামলা দায়ের করেছে।

এদিকে, বিজেপি দলের সক্রিয় সদস্য অঞ্জন দেবরায়কে পুলিশ গ্রেফতার করার পর কৈলাসহরের বিজেপি দলের নেতারা মহিলা থানায় ভিড় জমায় এবং অভিযুক্তকে থানা থেকে ছাড়িয়ে নিতে পুলিশকে চাপ দেওয়াও হয়েছিল। কিন্তু মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য কোনো কিছুতেই হার মানেন নি। পুলিশ তার নিয়ম মেনেই অঞ্জন দেবরায়ের বিরুদ্ধে মামলা নেয় এবং পুলিশ অভিযুক্তকে গ্রেফতারও করে এবং আজ দুপুরে কৈলাসহর আদালতে সোপর্দ করেছে।

Releated Posts

আত্মসমর্পণকারী জঙ্গিদের ডাকা বনধে ফের স্তব্ধ আসাম–আগরতলা জাতীয় সড়ক, ১১ দফা দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ১১ দফা দাবিকে সামনে রেখে ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আত্মসমর্পণকারী বৈরী…

ByByReshmi Debnath Sep 4, 2026

প্রায় ৩ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ৩

আগরতলা, ৩ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকায় পাথর বোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Sep 3, 2026

ত্রিপুরার নদী-ছড়ার ধ্বংসের পথ তৈরি হচ্ছে, বালি উত্তোলন নিয়ে সরকারকে নিশানা জিতেন্দ্রর

আগরতলা, ৩ সেপ্টেম্বর: বালি উত্তোলনের অনুমতিপত্র দেওয়ার দায়িত্ব বন দফতরের কাছ থেকে শিল্প দফতরের হাতে তুলে দেওয়ার রাজ্য…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

দিল্লিতে বৈঠক, জোট ও ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনায় তিপরা মথা

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লির উদ্দেশে রওনা দিলেন তিপরা মথার…

ByByTaniya Chakraborty Sep 3, 2026
Scroll to Top