News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তেলিয়ামুড়ায় একের পর এক চুরি, পুলিশের ভূমিকায় রীতিমতো প্রশ্ন
Image

তেলিয়ামুড়ায় একের পর এক চুরি, পুলিশের ভূমিকায় রীতিমতো প্রশ্ন

আগরতলা, ২১ জানুয়ারি: রাতের আঁধারে হাত সাফাই করল চোরের দল।গতকাল রাতে নিশি কুটুম্বের দল হানা দিয়েছে কালীটিলা স্থিত বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। চোরের দল হানা দিয়ে বিভিন্ন ফান্ডের বেশ কিছু পরিমাণ অর্থরাশি সহ বিভিন্ন মূল্যবান কাগজপত্র চুরি করে করে পালিয়েছে। চোরের ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তেলিয়ামুড়া থানা এলাকায় একের পর এক চুরির ঘটনায় রাত্রি কালীন প্রহরা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিগত ২-৩ দিন পূর্বে তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত করইলং এলাকায় দুলাল সূত্রধরের বাড়ির চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল রাতে নিশি কুটুম্বের দল হানা দিয়েছে কালীটিলা স্থিত বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অভিযোগ, সোমবার যথারীতি বিদ্যালয় শেষে তালাবন্ধ করে বিদ্যালয় থেকে শিক্ষক-শিক্ষিকারা বাড়ি চলে গিয়েছিলেন। এবং মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রাতঃ বিভাগের শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে প্রবেশ করে প্রত্যক্ষ করতে পারেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের তালা ভাঙ্গা রয়েছে। এ বিষয় প্রত্যক্ষ করতে পেরে বিদ্যালয়ের প্রাতঃ বিভাগের শিক্ষকেরা ঘটনার খবর দিয়েছেন প্রধান শিক্ষক সহ তেলিয়ামুড়া থানায়।

তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের বেশ কিছু পরিমাণ অর্থরাশি সহ বিভিন্ন মূল্যবান কাগজপত্র বা নথি উধাও। ওই ঘটনার সাথে কারা জড়িত রয়েছে এখনো জানা যায় নি।

Releated Posts

আত্মসমর্পণকারী জঙ্গিদের ডাকা বনধে ফের স্তব্ধ আসাম–আগরতলা জাতীয় সড়ক, ১১ দফা দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ১১ দফা দাবিকে সামনে রেখে ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আত্মসমর্পণকারী বৈরী…

ByByReshmi Debnath Sep 4, 2026

প্রায় ৩ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ৩

আগরতলা, ৩ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকায় পাথর বোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Sep 3, 2026

ত্রিপুরার নদী-ছড়ার ধ্বংসের পথ তৈরি হচ্ছে, বালি উত্তোলন নিয়ে সরকারকে নিশানা জিতেন্দ্রর

আগরতলা, ৩ সেপ্টেম্বর: বালি উত্তোলনের অনুমতিপত্র দেওয়ার দায়িত্ব বন দফতরের কাছ থেকে শিল্প দফতরের হাতে তুলে দেওয়ার রাজ্য…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

দিল্লিতে বৈঠক, জোট ও ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনায় তিপরা মথা

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লির উদ্দেশে রওনা দিলেন তিপরা মথার…

ByByTaniya Chakraborty Sep 3, 2026
Scroll to Top