News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অতিরিক্ত পণ্য বোঝাই গাড়ি উল্টে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, আহত এক
Image

অতিরিক্ত পণ্য বোঝাই গাড়ি উল্টে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, আহত এক

আগরতলা, ২১ জানুয়ারি: পণ্য বোঝাই গাড়ি উল্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শ্রমিকের। ওই দূর্ঘটনায় আহত আরেকজন শ্রমিক। ওই ঘটনায় কুমারঘাট বেতছড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিদ্যুত দপ্তরের অধীনে থাকা এক ঠিকাদারের কাজ করতে গিয়ে গাড়ি উল্টে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। ওই ঘটনায় কুমারঘাট থানার অধীন বেতছড়া এলাকায় একটি মালবাহী বোলেরো গাড়ি উল্টে পঞ্চাশ উর্দ্ধ এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম কলিকুমার ত্রিপুরা তার বাড়ি লংতরাইভ্যালী মহকুমার জামির চড়া এলাকায়। এলাকাবাসীরা বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। সাথে সাথে তাঁরা দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা তাঁকে উদ্ধার করে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও জানা গিয়েছে, বিদ্যুৎ দপ্তরের কাজের অধীনে থাকা ঠিকাদার দীপক সাহার কাজের সাইটে মালপত্র নিয়ে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হয়েছে আরও এক শ্রমিক। পাশাপাশি গাড়িতে থাকা চালক এবং অন্যান্য শ্রমিকরা অল্পতে রক্ষা পায়। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকার জুড়ে গভীর শোকার ছায়া নেমে এসেছে।

Releated Posts

আত্মসমর্পণকারী জঙ্গিদের ডাকা বনধে ফের স্তব্ধ আসাম–আগরতলা জাতীয় সড়ক, ১১ দফা দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ১১ দফা দাবিকে সামনে রেখে ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আত্মসমর্পণকারী বৈরী…

ByByReshmi Debnath Sep 4, 2026

প্রায় ৩ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ৩

আগরতলা, ৩ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকায় পাথর বোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Sep 3, 2026

ত্রিপুরার নদী-ছড়ার ধ্বংসের পথ তৈরি হচ্ছে, বালি উত্তোলন নিয়ে সরকারকে নিশানা জিতেন্দ্রর

আগরতলা, ৩ সেপ্টেম্বর: বালি উত্তোলনের অনুমতিপত্র দেওয়ার দায়িত্ব বন দফতরের কাছ থেকে শিল্প দফতরের হাতে তুলে দেওয়ার রাজ্য…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

দিল্লিতে বৈঠক, জোট ও ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনায় তিপরা মথা

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লির উদ্দেশে রওনা দিলেন তিপরা মথার…

ByByTaniya Chakraborty Sep 3, 2026
Scroll to Top