News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লি বিধানসভা নির্বাচনে ৯৮১ জন প্রার্থীর মনোনয়ন পেশ, প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি
Image

দিল্লি বিধানসভা নির্বাচনে ৯৮১ জন প্রার্থীর মনোনয়ন পেশ, প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনে মনোনয়ন পত্র পেশ করেছেন ৯৮১ জন প্রার্থী। ৯৮১ জন প্রার্থী ১ হাজার ৫২১টি মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন আগামী ২০ জানুয়ারি। দিল্লির নির্বাচনী দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য ৯৮১ জন প্রার্থী মোট ১,৫২১টি মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি ছিল, মোট ওই দিন ৬৮০টি মনোনয়নপত্র দাখিল করা হয়। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

উল্লেখ্য, দিল্লিতে একদফায় হবে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। দিল্লিতে ভোটগ্রহণ হবে ৫ ফেব্রুয়ারি, গণনা হবে ৮ ফেব্রুয়ারি। আগামী ১৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে। নিয়ম অনুযায়ী, ওই সময়ের মধ্যেই নতুন বিধানসভার সদস্যদের নির্বাচিত করতে হবে।

Releated Posts

উপত্যকায় নিরাপত্তা বাহিনীর নজর ঘোরাতে বড়সড় ছক আইএসআইয়ের, ১০০-১৫০ জঙ্গিকে অনুপ্রবেশের আশঙ্কা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশলের পাশাপাশি বড়সড় একটি অভিযান…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পিএমও আধিকারিক পরিচয়ে এইমস-এ রোগীদের অগ্রাধিকার পাইয়ে দেওয়ার অভিযোগ, দিল্লির ব্যক্তির বিরুদ্ধে সিবিআই মামলা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী দফতর-এর আধিকারিক পরিচয় দিয়ে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস -এ রোগীদের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি বিমানে বিপত্তি: পাইলটের মাদক পরীক্ষায় ‘নন-নেগেটিভ’, ডিজিসিএকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে উচ্চতা ওঠানামার ঘটনার পর বিমানের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

গঙ্গা-সহ একাধিক নদীর জল বাড়ায় বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন এলাকা

পাটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): গঙ্গা-সহ একাধিক প্রধান নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় শুক্রবার আরও অবনতি হল বিহারের বন্যা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top