News Flash

  • Home
  • দেশ
  • মহাকুম্ভের চতুর্থ দিন, ত্রিবেণী সঙ্গমে ৬ কোটিরও বেশি ভক্তের অমৃতস্নান সম্পন্ন
Image

মহাকুম্ভের চতুর্থ দিন, ত্রিবেণী সঙ্গমে ৬ কোটিরও বেশি ভক্তের অমৃতস্নান সম্পন্ন

প্রয়াগরাজ, ১৬ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের চতুর্থ দিনেও পুণ্যস্নান করলেন বিপুল সংখ্যক ভক্তরা। বৃহস্পতিবার ভোররাত থেকেই গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে অমৃতস্নান করেছেন ভক্তরা। এযাবৎ ৬ কোটিরও বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে অমৃতস্নান করেছেন। দেশ-বিদেশের ভক্তদের পাশাপাশি সাধু-সন্তরাও পুণ্যস্নান করেছেন।

গত সোমবার, ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। বৃহস্পতিবার চতুর্থ দিনেও বিপুল সংখ্যক ভক্ত আসছেন প্রয়াগরাজে। ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নানের উদ্দেশ্যে আসছেন ভক্তরা। মহাকুম্ভ মেলা চলবে ৪৫-দিন ধরে। উল্লেখ্য, শুধুমাত্র মকর সংক্রান্তির দিন ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান কেছিলেন ৩.৫ কোটিরও বেশি মানুষ।

Releated Posts

কৃষিঋণ মকুব নিয়ে কর্নাটক বিজেপির নিশানায় শিবকুমার, কেন্দ্রকে দায় ঠেলার অভিযোগ

বেঙ্গালুরু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): কৃষকদের ঋণ মকুবের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের দিকে ঠেলে দেওয়ার অভিযোগে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে…

ByByNews Desk Sep 5, 2026

উচ্চঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ভারতীয় নাবিকদের নজরদারিতে ডিজিএমএ-র নতুন ট্র্যাকিং মডিউল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় পতাকাবাহী এবং বিদেশি পতাকাবাহী জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের গতিবিধি নজরে রাখতে ই-ন্যাভিক (ই-নাভিক)…

ByByNews Desk Sep 5, 2026

বিহারের ঔরঙ্গাবাদে মাটির বাড়ি ধসে ১২ বছরের কিশোরীর মৃত্যু, আহত ৪

পটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় মাটির বাড়ি ধসে ১২ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আমাদের ওপর আস্থা রাখুন, আশীর্বাদও চাই’: রাম মন্দির ট্রাস্টের নবনিযুক্ত সিইও জিতেন্দ্র মিশ্র

অযোধ্যা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাম মন্দির ট্রাস্টের নবনিযুক্ত প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) এয়ার মার্শাল (অবসরপ্রাপ্ত) জিতেন্দ্র মিশ্র শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top