News Flash

  • Home
  • প্রধান খবর
  • লুধিয়ানায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এএপি বিধায়কের, পুলিশি তদন্ত শুরু
Image

লুধিয়ানায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এএপি বিধায়কের, পুলিশি তদন্ত শুরু

লুধিয়ানা, ১১ জানুয়ারি (হি.স.): পঞ্জাবের লুধিয়ানায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল আম আদমি পার্টি (এএপি)-র বিধায়ক গুরপ্রীত গোগীর। ডিসিপি জসকরণ সিং তেজা বলেছেন, শুক্রবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ডিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্ত করা হবে।

পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের বিধায়ক ছিলেন ৫৮ বছরের গুরপ্রীত। শুক্রবার রাতে পরিবারের সদস্যেরাই সুইমিং পুলের ধারে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান। তাঁকে উদ্ধার করে দয়ানন্দ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

২০২২ সালে এএপি-তে যোগ দিয়েছিলেন গুরপ্রীত। বিধানসভা নির্বাচনে লুধিয়ানা পশ্চিম থেকে তিনি দু’বারের বিধায়ক ভারতভূষণ আশুকে হারিয়ে দেন। তাঁর স্ত্রীও রাজনীতির সঙ্গে যুক্ত। পুরসভার ভোটে তাঁকে আপ প্রার্থীও করেছিল। কিন্তু কংগ্রেসের প্রার্থীর কাছে তিনি হেরে গিয়েছিলেন। গুরপ্রীতের মৃত্যু প্রসঙ্গে পঞ্জাবের মন্ত্রী অমন আমান অরোরা বলেছেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক সংবাদ। আমি শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেছি।”

Releated Posts

রুশ তেল ক্রেতাদের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার আইন খতিয়ে দেখছে ভারত: পীযূষ গোয়াল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রুশ তেল কেনা দেশগুলির উপর নতুন আইনের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করতে…

ByByNews Desk Sep 21, 2026

এসএএপি দফতরে ওয়াইএসআরসিপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা, পাল্টা প্রতিবাদে শিক্ষকরা

বিজয়ওয়াড়া, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে শিক্ষা মন্ত্রী নারা লোকেশের পদত্যাগের দাবিতে ওয়াইএসআর…

ByByNews Desk Sep 21, 2026

জামুইয়ে দশম শ্রেণির ছাত্রীকে হেনস্থার ঘটনায় সরব রাহুল গান্ধী, ‘এই আচরণের অধিকার কে দিয়েছে?’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই জেলায় দুই দশম শ্রেণির পড়ুয়াকে হেনস্থা ও এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগের…

ByByNews Desk Sep 21, 2026

ভারত-নিউজিল্যান্ড এফটিএ ২০ অক্টোবর থেকে কার্যকর হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আগামী ২০ অক্টোবর থেকে কার্যকর হবে…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top