News Flash

  • Home
  • Uncategorized
  • হিলারির পরাজয়ে ক্যালিফোর্নিয়ায় জোরালো হল স্বাধীনতার দাবি
Image

হিলারির পরাজয়ে ক্যালিফোর্নিয়ায় জোরালো হল স্বাধীনতার দাবি

American Flag Wallpaper (4)লস অ্যাঞ্জেলস, ১০ নভেম্বর (হি.স.) : হিলারির পরাজয়ে আমেরিকা থেকে বেরিয়ে যাওয়ার দাবি আরও জোরালো হল ক্যালিফোর্নিয়ায় | আমেরিকার সদ্য প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র‌্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন পরাজিত হওয়ার পর স্থানীয় সময় ৱুধবার সকাল থেকেই ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভ-সমবেশ শুরু করেন বাসিন্দারা| যা ওয়াশিংটনসহ আশপাশে ছড়িয়ে পড়ে|
প্রসঙ্গত, স্বাধীন ক্যালিফোর্নিয়ার দাবি দীর্ঘ দিনের | এই পরিস্থিতিতে সদ্য শেষ হওয়া নির্বাচনে হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হলেও ট্রাম্প বিরোধী ক্যালিফোর্নিয়া আমেরিকার ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে সর্বোচ্চ ৫৫টি ইলেক্টোরাল ভোেটর প্রতিটিতেই জয়ী হয়েছে ডেমোক্র‌্যাটিক শিবির| ফলে আরও জোরালো হল স্বাধীন ক্যালিফোর্নিয়ার দাবি|
ইয়েস ক্যালিফোর্নিয়া ইন্ডিপেনডেন্স নামে একটি গ্রুপ ক্যালিফোর্নিয়ার স্বাধীনতার দাবি তোলে| ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়া যাওয়ার পদ্ধতি ব্রেক্সিট-এর আদলে এই দাবির প্রক্রিয়াকে ক্যালেক্সিট হিসেবে অভিহিত করা হয়েছে| যা নিয়ে স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় রয়েছেন|
বিক্ষোভকারীরা জানান, নিজের মতো থাকার সক্ষমতা আছে ক্যালিফোর্নিয়ার| অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কোনো দিক থেকে ক্যালিফোর্নিয়া পিছিয়ে নেই| সুতরাং তাদের যুক্তরাষ্ট্র থেকে আলাদা হওয়ার দাবি যৌক্তিক| যে কারণে তারা যুক্তরাষ্ট্রের অধীনে না থেকে স্বাধীন হতে চান|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top