News Flash

Image

ডিমাপুরের নাহরবাড়ি পেটলা কলোনিতে বিধ্বংসী আগুন, ভস্ম শতাধিক বসতবাড়ি

ডিমাপুর (নাগাল্যান্ড), ২ জানুয়ারি (হি.স.) : ডিমাপুরের নাহরবাড়ি পেটলা কলোনিতে বিধ্বংসী আগুনে ভস্ম হয়ে গেছে শতাধিক বসতবাড়ি।

আজ বৃহস্পতিবার বিকালে ঘনবসতিপূর্ণ নাহরবাড়ি পেটলা কলোনিতে কোনও এক বাড়ি থেকে আগুনের সূত্রপাত। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা একের পর এক বাড়িকে গ্রাস করতে থাকে।

ঘটনার খবর পেয়ে প্রথমে তিন এবং পরে আরও চারটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে ঝাঁপিয়ে পড়েন। ইত্যবসরে শতাধিক বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। প্রায় চার ঘণ্টা পর সন্ধ্যার দিকে সব বাড়ি ভস্ম করে স্তিমিত হয় আগুন।

আগুনের সঠিক কারণ এখন উদ্ধার করতে পারেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্ৰশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। তাছাড়া জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত বাস্তুচ্যুতদের ত্রাণ ও অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে।

Releated Posts

‘অসমে তৈরি, বিশ্বজুড়ে সমাদৃত’: রাজ্যের পণ্যের বিশ্বব্যাপী সাফল্য তুলে ধরলেন হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন (আইএএনএস): অসমে উৎপাদিত বিভিন্ন পণ্য এখন বিশ্বের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে ক্রমশ…

ByByNews Desk Jun 22, 2026

আজ থেকে শুরু অম্বুবাচী মেলা, কামাখ্যা মন্দিরে ভিড় জমাবেন ৮ লক্ষেরও বেশি ভক্ত

গুয়াহাটি, ২২ জুন : আজ, সোমবার থেকে শুরু হচ্ছে পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী…

ByByNews Desk Jun 22, 2026

‘প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগেই ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে’: উত্তর-পূর্বের নেতারা

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যোগ দিবস…

ByByNews Desk Jun 21, 2026

শিলংয়ে ১,০০০ সেনা ও বায়ুসেনা সদস্যের সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন রাজনাথ সিং

শিলং, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মেঘালয়ের শিলংয়ে ভারতীয় বায়ুসেনার পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দপ্তরে প্রায় ১,০০০…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top