News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
Image

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

electric-shockনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ নিজ ঘরে বৈদ্যুতিন লাইন সারাই এর কাজ করতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হল যুবকের৷ মৃত যুবকের নাম বিপ্লব রায়৷ রবিবার রাতে দক্ষিণ আনন্দনগরে এই ঘটনাটি ঘটে৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিপ্লবের কাকার বাড়ীতে কালীপূজার জন্য কিছু মিনি বাল্ব লাগানো হয়েছিল৷ সেগুলি জ্বলছিলনা৷ বিপ্লব সেগুলি মেরামত করে নিজ ঘরের বারান্দায় বৈদ্যুতিন লাইনের সারাই করছিলেন৷ তাঁর অসতর্কতার দরুন হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি৷ গুরুতর আহত অবস্থায় বিপ্লবকে সাথে সাথে জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জি বি হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ তাঁর মৃত্যুতো গোটা দক্ষিণ আনন্দনগরে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top