News Flash

Image

জনতার হাতে আক্রান্ত ইঞ্জিনিয়ার

আগরতলা, ৩১ ডিসেম্বর: সরকারি কাজ দেখভাল করতে গিয়ে জনতার আক্রমণে গুরুতর আহত হয়েছে এক ইঞ্জিনিয়ার। ওই ঘটনায় উত্তর জেলার যুবরাজনগর পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, দীর্ঘদিন থেকেই যুবরাজনগর পঞ্চায়েত চার নং ওয়ার্ডের একটি সেতু সংস্কারের দাবি ছিল এলাকাবাসীর। এরই মধ্যে গত পরশু দিন স্থানীয় এক যুবক ওই ব্রিজটি পার করার সময় দূর্ঘটনার কবলে পড়ে। এতে স্থানীয়দের ক্ষোভ আরও বেড়ে যায়। তারই মধ্যে আজ যুবরাজনগর ব্লকের বিডিও সহ ইঞ্জিনিয়ার অভি পাল ব্রিজটি পরিদর্শনে গিয়েছিলেন। কিছু সময় পরেই উত্তপ্ত জনতা বিডিও সহ ইঞ্জিনিয়ারকে ঘেরাও করে তাদের উপর আক্রমণ চালায়। এতে গুরুতর আহত হন ইঞ্জিনিয়ার অভি পাল। বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

আরও জানা গিয়েছে, আক্রমণকারী দের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top