News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে অমিত শাহর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বামপন্থী সংগঠনের
Image

বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে অমিত শাহর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বামপন্থী সংগঠনের

আগরতলা, ৩০ ডিসেম্বর : সংসদ অধিবেশনে বাবা সাহেব ড. বি আর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করলেন বামপন্থী সংগঠন। আগরতলায় ৫টি বামপন্থী সংগঠনের ডাকে আজ এক সুবিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে।

প্রসঙ্গত, দেশজুড়ে বিভিন্ন স্থানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করছে বিরোধী দলগুলো। ত্রিপুরা রাজ্যেও এর ব্যতিক্রম নেই। কংগ্রেস দলের পাশাপাশি এখন বামপন্থিরাও এ বিষয়ে সরব হয়েছেন।

আজকের এই বিক্ষোভ মিছিলে সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর মন্তব্যের জন্য ধিক্কার জানানো হয়েছে। পাশাপাশি এই অসম্মানজনক বক্তব্যের জন্য স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবি করেন মিছিলে অংশগ্রহণকারীরা।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top