News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে এজেন্সিতে মিলছে না গ্যাস, অনিয়মের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Image

কৈলাসহরে এজেন্সিতে মিলছে না গ্যাস, অনিয়মের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

lpg-gas-cylinderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ কৈলাসহর মহকুমায় একটিমাত্র গ্যাস (এলপিজি) এজেন্সি রয়েছে৷ যার নাম শ্রীমা গ্যাস এজেন্সি৷ মালিক হলেন তপন চক্রবর্তী৷ কৈলাসহর শ্রীমা গ্যাস এজেন্সির ভোক্তা হল ১০৫২৯ জন৷ দীর্ঘদিন ধরেই এই গ্যাস এজেন্সির  বিরুদ্ধে ভোক্তারা অতিষ্ঠ৷ ভোক্তারা বছরে বারোটি অর্থাৎ প্রতি মাসে একটা গ্যাস সিলিন্ডার পাওয়ার কথা থাকলেও ভোক্তারা প্রতি তিন অথবা চার মাস পর পর একটি করে সিলিন্ডার পাচ্ছেন৷ এছাড়া এজেন্সির কাছ থেকে ভোক্তাদের যে সিলিন্ডার দেওয়া হয় সে সিলিন্ডারগুলি দেওয়ার সময় পরিমাপ না করে দেওয়া হচ্ছে৷ এবং খোলাবাজারে অন্যত্র সে সিলিন্ডার পরিমাপ করলে দেখা যায় তিন কেজি, চার কেজি গ্যাস কম৷ এসব অভিযোগ থাকা সত্ত্বেও সম্প্রতি ভোক্তারা বৈধ উপায়ে গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না৷ কিন্তু খোলা ব াজারে অবৈধভাবে দুহাজার বাইশ-শো টাকায় সিলিন্ডার পাওয়া যাচ্ছে কতিপয় দালালদের কাছ থেকে৷ এই দালালরা এজেন্সির স্টাফদের সাথে যোগাযোগ সুসম্পর্ক রেখেই কালোবাজারি করছে৷ এছাড়াও  এই এজেন্সির বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে৷ গ্যাস এজেন্সির এসব অভিযোগ নিয়ে এবার মাঠে নামল কৈলাসহর ব্লক যুব কংগ্রেস৷  সোমবার ব্লক যুব কংগ্রেসের  সভাপতি রুনু মিয়া এবং সাধারণ সম্পাদক দিব্যেন্দু দেব এর নেতৃত্বে এক প্রতিনিধি দল গ্যাস এজেন্সির সামনে এসে বিক্ষোভ দেখিয়ে এজেন্সির মালিককে না পেয়ে এজেন্সির ম্যানেজারের সঙ্গে মত বিনিময় করে জানিয়ে দেয় যে আগামী এক সপ্তাহের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয়ে তাহলে কৈলাসহর ব্লক যুব কংগ্রেস বৃহত্তর আন্দোলন করবে এমনকি এজেন্সির সামনে রাস্তা অবরোধ, এজেন্সির মালিককে ঘেরাও, এসডিএমকে ঘেরাও প্রভৃতি কর্মসূচী করবে৷ বিক্ষোভ কর্মসূচীর পর সংবাদ প্রতিনিধিদের সামনে কৈলাসহর ব্লক যুব কংগ্রেস সভাপতি রুন মিয়া এবং সাধারণ  সম্পাদক দিব্যেন্দু দেব একথা জানান৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top