News Flash

Image

রাবার সিট চুরি করতে গিয়ে আটক চোর

আগরতলা, ২৮ ডিসেম্বর : আজ রাবার সিট চুরি করতে গিয়ে মেলাঘর লাল মিয়া চৌমুনীর বাসিন্দাদের হাতে আটক এক চোর। এলাকাবাসী মিলে পুলিশে খবর না দিয়ে নেশার টাকা সংগ্রহ করার জন্য চুরি করতে আসা ওই চোরকে শাস্তি দিয়ে ছেড়ে দেয়।

ঘটনাটি ঘটেছে মেলাঘর লাল মিয়া চৌমুনী সংলগ্ন এলাকায়। ওই এলাকার আলেক মিয়ার বাড়ি থেকে রাবার শীট নিয়ে যাওয়ার পথে ওই যুবককে আটক করে একই এলাকার কয়েকজন ব্যক্তি। চোরের নাম জসীম উদ্দীন। তাঁর বাড়ি কাকরাবন।

ওই চোরকে চুরি করার কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে সে অসামঞ্জস্যপূর্ণ অজুহাত দেখিয়ে দেয়। সাথে এও জানায় যে সে নেশা করে।

তাঁর কথাগুলো শুনে উপস্থিত সকলেই আন্দাজ করে যে সে নেশার টাকা সংগ্রহ করার জন্যই রাবার সিটগুলো চুরি করার চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত এলাকাবাসী ওই রাবার চোরের মাথা ন্যাড়া করে একটি গান চালিয়ে তাকে নাচিয়ে ছেড়ে দেয়।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top