News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের
Image

অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের

আগরতলা, ২৮ ডিসেম্বর: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে উমাকান্ত স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী প্রত্যাশীরা। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন তাঁরা। তাঁদের দাবি, অতিসত্বর ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। তাঁদের দাবি পূরণ করা হলে পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুশিয়ারী দিয়েছেন তাঁরা।

তাঁদের অভিযোগ, ২০২২ সালে ত্রিপুরা ফায়ার সার্ভিসের ৩২৯টি পদে নিয়োগের জন্য নোটিশ জারি করা হয়েছিল। তার কিছু দিন পর ফিজিক্যাল ও রিটেন পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু প্রায় দুই বছর হয়ে গেল এখনো তার ফলাফল প্রকাশ করছে না দপ্তর। তাদের অভিযোগ গত দুই বছর ধরে নিয়োগের নাম গন্ধ নেই, সেই বিষয়ে জানতে আগরতলা ফায়ার সার্ভিসের দপ্তরে ডেপুটেশন প্রদান করেছে চাকুরী প্রত্যাশিত যুবককরা।

তাঁদের দাবি, অতিসত্বর ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। পাশাপাশি, মুখ্যমন্ত্রী অধ্যাপক( ডা.) মানিক সাহা যেন এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন আবেদন জানিয়েছেন।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top