News Flash

Image

গুয়াহাটিতে ছুরিকাহত মহিলার মৃত্যু, গ্রেফতার অভিযুক্ত একতরফা প্রেমিক

গুয়াহাটি, ২৬ ডিসেম্বর (হি.স.) : মৃত্যুর কোলে ঢলে পড়েছেন গুয়াহাটিতে ছুরিকাহত মহিলা মৌসুমী গগৈ। গ্রেফতার করা হয়েছে আত্মহত্যার চেষ্টাকারী অভিযুক্ত একতরফা প্রেমিক ভূপেন দাসকে। ভূপেনকে হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। ঘটনা আজ বৃহস্পতিবারের।

আজ সকালে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য গুয়াহাটির লাস্টগেট এলাকায় নাহরনি পথে তাঁর ভাড়া বাড়ির বাইরে রাস্তার পাশে র্যা পিডো বাইকের জন্য অপেক্ষা করছিলেন মৌসুমী গগৈ নামের মহিলা। প্রকাশ্য রাস্তায় তখন একটি সুইফট ডিজায়ার এসে তার কাছে গতিরোধ করে। গাড়ি থেকে এক যুবক নেমে তাকে ছুরি দিয়ে হামলা করে ফের গাড়িতে ওঠে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনা দেখে প্রত্যক্ষদর্শী এবং কিছু দূরে কর্তব্যরত পুলিশ কর্মী এসে ছুরিকাহত মৌসুমীকে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু দুর্ভাগ্যবশত ডাক্তারদের কয়েক ঘণ্টার চেষ্টা বিফল করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৌসুমী। মৌসুমীর হাত, পেট ও গলায় ছুরি বসিয়েছে হামলাকারী ভূপেন।

রাজ্যের পুলিশ-প্রধান (ডিজিপি) জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং জানান, ঘটনার দৃশ্য সংবলিত একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। ছুরি দিয়ে মহিলাকে হামলাকারী ভূপেন দাসকে গ্রেফতার করা হয়েছে।

ডিজিপি আরও জানান, ঘটনাস্থলের নিকটবর্তী হাউসিং কমপ্লেক্স এলাকা গিয়ে হামলাকারী ভূপেন দাস আত্মহত্যার চেষ্টা করেছিল। তাকে গ্রেফতার করে হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে, চিকিৎসা চলছে।

এদিকে আইজিপি ড. পার্থসারথি মহন্তের কাছে জানা গেছে, ছুরিকাঘাতে নিহত মৌসুমী গগৈ একটি দশ বছরের সন্তানের মা। মূলত তিনি ডিব্রুগড়ের বাসিন্দা। বছর কয়েক আগে এক সড়ক দুর্ঘটনায় তাঁর স্বামীর মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর সন্তানকে নিয়ে তিনি গুয়াহাটি চলে আসেন। এখানে একটি এনজিও-য় চাকরি নেন তিনি। চাকরির সুবাদে লাস্টগেট এলাকায় নাহরনি পথে একটি বাড়ি ভাড়া করে বসবাস করতে থাকেন মৌসুমী গগৈ।

ইত্যবসরে গত প্রায় চার বছর আগে নলবাড়ির সরিয়াহতলি গ্রামের বাসিন্দা দুই সন্তানের বাবা ক্যাব-চালক ভূপেন দাসের সঙ্গে কোনওভাবে মৌসুমীর পরিচয় হয়। সে থেকে ভূপেন দাস বার বার প্রেমের প্রস্তাব দিতে থাকে মৌসুমীকে। মৌসুমী তার প্রেমের প্রস্তাব প্রত্যাখান করেন। ক্রমাগত প্রত্যাখ্যান সত্ত্বেও মৌসুমীকে প্রেমের জালে ফেলার আপ্রাণ চেষ্টা করে ভূপেন। শেষ অস্ত্র হিসেবে এক সময় সে মৌসুমীকে প্ৰাণনাশের হুমকি দিতে থাকে।

অন্যদিকে প্রতিবেশীরা জানিয়েছেন, নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সম্প্রতি পানবাজার মহিলা থানায় কথিত প্রেমিক ভূপেন দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন মৌসুমী গগৈ। অভিযোগনামায় মৌসুমী নাকি লিখেছেন, তার সঙ্গে প্রেম না করলে ভূপেন তাঁকে চূড়ান্ত পরিণতির (মেরে ফেলার) হুমকি দিচ্ছিল।

এদিকে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারিনটেনডেন্ট অভিজিত শর্মা জানান, ‘ভূপেন কিছু অজানা পদার্থ, সম্ভবত কেরোসিন খেয়েছে। তার শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।’

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top