News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দশরথ ভবনে কমরেড মাও সে তুং’র ১৩২তম জন্মদিন উদযাপন
Image

দশরথ ভবনে কমরেড মাও সে তুং’র ১৩২তম জন্মদিন উদযাপন

আগরতলা, ২৬ ডিসেম্বর : আজ সিপিএম রাজ্য দপ্তরে চিন সমাজতান্ত্রিক বিপ্লবের মহান নেতা কমরেড মাও সে তুং’র ১৩২তম জন্মদিন উদযাপন করা হয়েছে। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য নেতা পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্বরা।

প্রসঙ্গত, চীনের আগ্রাসন নীতি দিন দিন বাড়ছে। ভারত বিরোধী অবস্থানেরয়েছে চীন। এদিকে কিছুদিন পর পর ভারতের অরুণাচল প্রদেশ দখলের চেষ্টায় রয়েছে এই দেশ। তাই ভারতের প্রায় সকল রাজনৈতিক দলই চীন বিরোধিতায় সুর চড়াচ্ছে। কিন্তু ঠিক বিপরীতভাবে ভারত বিরোধী চিনের প্রশংসায় মুখর সিপিআইএম নেতৃত্ব পবিত্র কর।

আজ চিন সমাজতান্ত্রিক বিপ্লবের মহান নেতৃত্ব মাও সে তুং এর জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করল সিপিআইএম নেতৃত্বরা। আগরতলা দশরথ ভবনে মাও সে তুং এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত সিপিআইএম নেতৃত্বগণ। এদিন চীনের প্রশংসা ঝরে পড়ে সিপিআইএম নেতৃত্ব পবিত্র করের গলায়।

সিপিআইএম নেতৃত্ব পবিত্র কর বলেন, আজকের সময়ে দাঁড়িয়ে যেখানে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য কাজ চলছে, সেক্ষেত্রে মাও সে তুং বামপন্থীদের কাছে একজন শিক্ষক, প্রেরণাদায়ক। তাঁর থেকে শিক্ষা নিয়ে দলীয় নেতৃত্বে এগিয়ে যাবেন।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top