News Flash

  • Home
  • খেলা
  • এমসিজি টেস্টের আগে কোহলি, রোহিতের র‌্যাঙ্কিংয়ে পতন
Image

এমসিজি টেস্টের আগে কোহলি, রোহিতের র‌্যাঙ্কিংয়ে পতন

কলকাতা, ২৫ ডিসেম্বর (হি.স.) : মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট শুরু হওয়ার আগে ভারতীয় ব্যাটিং লাইন আপ টেস্টে সর্বশেষ আইসিসি র‌্যাঙ্কিংয়ে বড় পতন লক্ষ্য করা গেছে। নেমে গেছেন যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ ও শুভমান গিল।

পার্থ টেস্টের পর টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা জয়সওয়াল এক ধাপ নেমে ৫ নম্বরে চলে গেছেন। র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ নেমে ১১ নম্বরে নেমেছেন পন্থ। আর ৪ স্থান থেকে গিল ২০ নম্বরে নেমে গেছেন। কোহলিও ২১ নম্বরে নেমে গেছেন। বর্তমানে টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৩৫ নম্বরে নেমে গেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

সিরিজ শুরুর আগে দলে যার স্থান অনিশ্চিত ছিল সেই রাহুল র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বর লাফিয়ে ৪০ নম্বরে উঠে এসেছেন। রাহুল চলমান সিরিজের শীর্ষস্থানীয় রান-স্কোরার, ৩টি ম্যাচে ৪৭ গড়ে ২৩৫ রান করেছেন। আর জাদেজাও ৯টি স্থান লাফিয়ে র‌্যাঙ্কিংয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন । পার্থ ও অ্যাডিলেড টেস্টে খেলেননি জাদেজা। কিন্তু তিনি ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ৭৭ রান করেন, যা ভারতকে দ্য গাব্বাতে ফলোঅন এড়াতে সাহায্য করে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top