News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • তীর্থযাত্রীদের সহায়তায় দুই জোড়া মহাকুম্ভ স্পেশাল পরিষেবার সিদ্ধান্ত এনএফ রেলওয়ে
Image

তীর্থযাত্রীদের সহায়তায় দুই জোড়া মহাকুম্ভ স্পেশাল পরিষেবার সিদ্ধান্ত এনএফ রেলওয়ে

গুয়াহাটি, ২০ ডিসেম্বর (হি.স.) : ২০২৫ সালের মহাকুম্ভ মেলায় অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের প্রত্যাশিত অত্যধিক ভিড় সামলাতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কামাখ্যা এবং নাহরলগুন স্টেশন থেকে টুন্ডলা স্টেশনের মধ্যে দুই জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই স্পেশাল ট্রেনগুলি উভয় দিকে চারটি ট্রিপের জন্য চলাচল করবে। এতে শীতের মরশুমে মহাকুম্ভ মেলায় যাওয়ার জন্য ইচ্ছুক ভক্তকুল ভ্রমণের সুবিধা লাভ করবেন বলে মনে করছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কৰ্তৃপক্ষ।

আজ শুক্রবার এক প্রেস বার্তায় এ খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, স্পেশাল ট্রেন নম্বর ০৫৬১১ কামাখ্যা-টুন্ডলা কামাখ্যা থেকে ৯ ও ২৫ জানুয়ারি (২০২৫) এবং ৮ ও ২২ ফেব্রুয়ারি (২০২৫) ০৫:৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১৯:২০ ঘণ্টায় টুন্ডলা পৌঁছবে। ফেরত যাত্রার সময় স্পেশাল ট্রেন নম্বর ০৫৬১২ টুন্ডলা-কামাখ্যা টুন্ডলা থেকে ১১ ও ২৭ জানুয়ারি (২০২৫) এবং ১০ ও ২৪ ফেব্রুয়ারি (২০২৫) ০৩:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১৭:৪৫ ঘণ্টায় কামাখ্যা পৌঁছবে। উভয় দিকের যাত্রাপথে স্পেশাল ট্রেনটি রঙিয়া, নিউ বঙাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিষাণগঞ্জ, মালদা টাউন, ভাগলপুর, পাটনা, প্রয়াগরাজ প্ৰভৃতি স্টেশন হয়ে চলাচল করবে।

একইভাবে স্পেশাল ট্রেন নম্বর ০৫৮১১ নাহরলগুন-টুন্ডলা নাহরলগুন থেকে ৯ ও ২৫ জানুয়ারি (২০২৫) এবং ৮ ও ২২ ফেব্রুয়ারি (২০২৫) ১৪:৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে যাত্রার তৃতীয় দিন ০৬:৩০ ঘণ্টায় টুন্ডলা পৌঁছবে। ফেরত যাত্রার সময় স্পেশাল ট্রেন নম্বর ০৫৮১২ টুন্ডলা-নাহরলগুন টুন্ডলা থেকে ১১ ও ২৭ জানুয়ারি (২০২৫) এবং ১০ ও ২৪ ফেব্রুয়ারি (২০২৫) ১১:২০ ঘণ্টায় রওয়ানা দিয়ে যাত্রার তৃতীয় দিন ০৫:৫০ ঘণ্টায় কামাখ্যা পৌঁছবে। উভয় দিকের যাত্রাপথে স্পেশাল ট্রেনটি রাঙাপাড়া নর্থ, রঙিয়া, নিউ বঙাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কাটিহার, বারাউনি, দানাপুর, প্রয়াগরাজ প্ৰভৃতি স্টেশন হয়ে চলাচল করবে।

এই স্পেশাল ট্রেনগুলিতে যাত্রীদের সুবিধার জন্য এসি ক্লাস, স্লিপার ক্লাস, জেনারেল সিটিং কোচ সহ যথাক্রমে ২২টি ও ২১টি করে কোচ থাকবে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের এই পদক্ষেপে মহাকুম্ভ মেলায় ভ্রমণের পরিকল্পনাকারী যাত্রীদের স্বস্তি প্রদান করবে। প্রস্তবিত স্পেশাল ট্রেনগুলি বিভিন্ন স্থান থেকে তীর্থযাত্রীদের তাঁদের নিজ নিজ গন্তব্যে ফেরত যাত্রার সুবিধা দেবে, বলা হয়েছে প্রেস বার্তায়।

Releated Posts

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

নাগাল্যান্ডে অভিযান, গ্রেফতার উলফা-আই-এর ৩ জঙ্গি

কোহিমা, ২৫ এপ্রিল(আইএএনএস): নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গিবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) (উলফা-আই)-এর তিন…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top