News Flash

  • Home
  • দিনের খবর
  • পিএম সূর্য ঘর বিদ্যুৎ যোজনা রূপায়ণে পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে : প্রহ্লাদ যোশী
Image

পিএম সূর্য ঘর বিদ্যুৎ যোজনা রূপায়ণে পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে : প্রহ্লাদ যোশী

কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.): পিএম সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনা রূপায়ণে পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে রয়েছে, এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী যোশী। শুক্রবার কলকাতায় এই প্রকল্প রূপায়ণের বিষয়ে তিনি পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা এবং উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

তিনি বলেন, এখনও পর্যন্ত সারাদেশে ৬ লক্ষ ৩০ হাজার সূর্য ঘর মুফত্ বিজলী প্রকল্প ইনস্টলেশন হয়েছে। কয়েকটি রাজ্যে এই প্রকল্পে ভালো অগ্রগতি হলেও কিছু রাজ্য প্রকল্পটির রূপায়ণে অনেক পিছিয়ে রয়েছে। নাম না করে মন্ত্রী জানান, এই রাজ্যেও প্রকল্পের অগ্রগতি অত্যন্ত কম। প্রকল্পটি রূপায়ণে কোনও সমস্যা থাকলে সে বিষয়ে তাকে অথবা তার পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকে সরাসরি জানাতে বৈঠকে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে আবেদন জানান যোশী।

তিনি আরও বলেন, সৌর বিদ্যুৎ প্রকল্প অনেক বেশি সুস্থায়ী এবং এই প্রকল্পে বিদ্যুৎ অনেক বেশি সাশ্রয় হয়। তাই রাজনীতির ঊর্ধ্বে উঠে দ্রুত পিএম সূর্য ঘর মুফত্ বিজলী যোজনা রূপায়ণে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সবাইকে আবেদন জানান।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top