News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৬০০ বোতল ফেনসিডিল বোঝাই গাড়ি আটক, গ্রেপ্তার চালক
Image

৬০০ বোতল ফেনসিডিল বোঝাই গাড়ি আটক, গ্রেপ্তার চালক

আগরতলা, ১৯ ডিসেম্বর : গোপন খবরের ভিত্তিতে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করল সোনামুড়া থানার পুলিশ। সঙ্গে গাড়ির চালক সোলেমান মিয়াকে আটক করা হয়েছে।

ঘটনার বিবরণে প্রকাশ, গোপন খবরের ভিত্তিতে কাঠালিয়া- সোনামুড়া সড়কের বেজিমারা সংলগ্ন এলাকায় টিআর০৭- ই – ০৭৪৮ নম্বরের ইকো গাড়িতে তল্লাশি চালিয়ে ছয়টি কার্টুনে মোট ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করল সোনামুড়া থানার পুলিশ।  আটক করা হয়েছে গাড়ী চালক সোলেমান মিয়াকে। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন সোনামুড়া থানার ওসি জয়ন্ত দে।

তিনি আরো জানান, প্রতিদিনের মতো যানবাহন চেকিং করা হচ্ছিল। তখনই একটি খবর আসে একটি গাড়িতে নেশাজাতীয় কফসিরাপ নিয়ে আসা হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই পুলিশ উৎপেতে বসেছিল। প্রাপ্ত খবর অনুযায়ী একটি গাড়ি কাঠালিয়া সোনামুড়া সড়কে আসলে তাকে দাঁড়াবার জন্য সিগনাল দেয় পুলিশ। পুলিশকে দেখে গাড়িটি পেছনদিকে পালিয়ে যেতে চাইলে গাড়িটিকে ধাওয়া করে গাড়িসহ তার চালককে আটক করা হয়। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশ অধিকারীক।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top