News Flash

  • Home
  • দিনের খবর
  • আহত দুই সাংসদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী, নিলেন শারীরিক অবস্থার খোঁজ
Image

আহত দুই সাংসদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী, নিলেন শারীরিক অবস্থার খোঁজ

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার ধাক্কাধাক্কিতে আহত বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গি এবং মুকেশ রাজপুতের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উভয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। উভয় সাংসদকে রাম মনোহর লোহিয়া হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে।

এর আগে তাঁদের দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ও প্রহ্লাদ যোশী। তাঁরাও শারীরিক অবস্থার খোঁজখবর নেন। হাসপাতালের চিকিৎসক ডাঃ অজয় ​​শুক্লা বলেছেন, “আমরা তাঁদের দু’জনকেই (প্রতাপ সারঙ্গি এবং মুকেশ রাজপুত) স্থিতিশীল করার চেষ্টা করছি। চিকিৎসা শুরু হয়েছে… যেহেতু তাঁদের দু’জনেরই মাথায় আঘাত লেগেছে, তাঁদের আইসিইউতে ভর্তি করা হয়েছে। প্রতাপ সারঙ্গীর প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল। মুকেশ রাজপুত অজ্ঞান হয়ে পড়েছিলেন। এই মুহূর্তে তিনি সচেতন কিন্তু মাথা ঘোরা ও বিপি বেড়ে গেছে।”

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top