News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে সন্ত্রাসের রাজত্ব চলছে : প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া
Image

রাজ্যে সন্ত্রাসের রাজত্ব চলছে : প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া

আগরতলা, ১৯ ডিসেম্বর: রাজ্যে সন্ত্রাসের রাজত্ব চলছে। এমনটাই অভিযোগ তুলে সরব জিএমপি। আজ কৃষ্ণপুর বিধানসভা এলাকার তুইমধু জোনাল অফিসে জিএমপি তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে এক ডেপুটেশনে মিলিত হয়েছেন সংগঠনের প্রতিনিধিরা।

এদিনের মিছিলটি চাকমাঘাট মুক্ত মঞ্চের সামনে থেকে মিছিল করে সাব জোনাল অফিসের সামনে যায় এবং সেখানে হয় এক সভা। এদিনেের সভায় উপস্থিত ছিলেন জি এম পি কেন্দ্রীয় কমিটির সভাপতি নরেশ জমাতিয়া, জি এম পি কেন্দ্রীয় পরিষদের সদস্য হেমন্ত কুমার জমাতিয়া, জিএমপি তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক অরুন দেববর্মা এবং সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক সুভাষ নাথ। সেখান থেকেই পাঁচজনের এক প্রতিনিধি দল তথা জিএমপি তেলিয়ামুড়া মহকুমা সদস্য ধনঞ্জয় দেববর্মা অঞ্জলি দেববর্মা, রতন কিশোর জমাতিয়া চন্দ্রকান্ত দেববর্মা ও অরুন দেববর্মা সাব জোনাল অফিসার কমল দেববর্মার হাতে সাত দফা দাবির প্রতিলিপি তুলে দিয়েছেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়ার অভিযোগ, রাজ্যে জোট সরকার গঠন হওয়ার পর থেকেই সন্ত্রাসের রাজত্ব চলছে। মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করা হচ্ছে। এদিন তিনি আরও বলেন, মানুষ এখন কথা বলতে চাইছে মানুষের অধিকারকে বুঝে নিতে চাই কিন্তু সেই রকম পরিস্থিতি আজ নেই। তাই আজ মানুষের গণতান্ত্রিক অধিকারকে পুনরুদ্ধার করতে জিএমপি রাজ্য কমিটির উদ্যোগে বিভিন্ন জোনাল এবং সাব-জোনালকে নিয়ে কনভেনশন করা হয় এবং এই কনভেনশন থেকে সিদ্ধান্ত নেওয়া হয় মানুষের অধিকারকে রক্ষা করতে বিভিন্ন সাব জোনাল গুলিতে মানুষের দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশন দেওয়া হবে।

তাঁদের দাবিগুলি হল, এডিসি এলাকায় ১২৫ তম সংবিধান সংশোধন করা
ভিলেজ কমিটির নির্বাচন অতি শীঘ্রই করা, প্রতিশ্রুতি অনুযায়ী ২০০ দিনের কাজ বছরে দেওয়া সহ আরো অনেক দাবী।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top