News Flash

Image

১৮৯ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

আগরতলা, ১৯ ডিসেম্বর: নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে পুলিশ। আমবাসা বেতবাগান নাকা পয়েন্টে এক গাড়িতে তল্লাশি চালিয়ে ১৮৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক। যার বাজারমূল্য আনুমানিক ২৫ লক্ষাধিক টাকা হবে। সাথে গাড়ির চালক ও সহ চালককে আটক করা হয়েছে।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর আসে আজ সকালে ধর্মনগরগামী একটি গাড়িতে গাজা পাচার করা হবে। সেই মোতাবেক আমবাসা বেতবাগান নাকা পয়েন্টে পুলিশ উত পেতে বসে থাকে। তখন নাকা পয়েন্টে গাড়িকে আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ১৮৯ কেজি গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক

তিনি আরও জানিয়েছেন, বাজেয়াপ্ত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক ২৫ লক্ষাধিক টাকা হবে। ধৃতরা হলেন, সমীর রবিদাস এবং জয়দীপ চৌধুরী। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top