News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে দলীয় সভার অনুমতির দাবিতে ডেপুটেশন সিপিআই(এম)-র
Image

ধর্মনগরে দলীয় সভার অনুমতির দাবিতে ডেপুটেশন সিপিআই(এম)-র

আগরতলা, ১৯ ডিসেম্বর: ধর্মনগরে দলীয় সভার অনুমতির দাবিতে জেলা ও মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে সিপিআই(এম)।

প্রসঙ্গত, সিপিআই(এম) উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে চতুর্থ উত্তর জেলা সম্মেলন আগামী ৩০ ডিসেম্বর ধর্মনগর অনুষ্ঠিত হবে। এমর্মে সিপিআই(এম) জেলা কমিটির উদ্যোগে ধর্মনগর পুর পরিষদের নিকট ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে জেলা সম্মেলন আয়োজন করার আবেদনপত্র জমা করা হয়। কিন্তু পুর পরিষদ থেকে জানিয়ে দেওয়া হয় ৩০ ডিসেম্বর ধর্মনগর মন্ডলের অনুষ্ঠান থাকায় সিপিআই (এম) এর জেলা সম্মেলনের জন্য অনুমতি দেওয়া যাবে না। এই সমগ্র বিষয় নিয়ে বুধবার দুপুরে সিপিআই(এম) জেলা কমিটির পক্ষ থেকে ধর্মনগর পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা ধর্মনগর মহকুমা শাসক সজল দেবনাথ এর সাথে প্রথমে দেখা করে সম্পূর্ণ বিষয়টি তাঁর নজরে আনেন। সাথে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।সেখান থেকে জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের নিকট সম্পূর্ণ বিষয়টি তুলে ধরেন।

এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআই(এম) দলের জেলা সম্পাদক অমিতাভ দত্ত, বিধায়ক ইসলাম উদ্দিন,প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ,মহকুমা সম্পাদক অভিজিৎ দে সহ অন্যান্যরা।এদিনের ডেপুটেশন শেষে জেলা সম্পাদক অমিতাভ দত্ত বলেন, বিগত সাত বছর যাবৎ সিপিআই(এম) দল ধর্মনগরের কোথাও সভা সম্মেলন করার অনুমতি পায় নাই। সরকারি টাকায় নির্মিত ভবনে বিরোধী দল সভা সম্মেলন করার অনুমতি পায় না। অন্যদিকে শাসকদলের ক্ষেত্রে কোন ধরনের বিধি নিষেধ থাকে না। আগামী ৩০ ডিসেম্বরের পরিবর্তে একদিন পিছিয়ে অর্থাৎ ৩১ ডিসেম্বর জেলা সম্মেলন করার আবেদন রাখেন। যদি তাতেও আপত্তি থাকে তাহলে আগামী একবছরের মধ্যে কবে তাঁদেরকে অনুমতি দেওয়া হবে তারও দাবি জানান তিনি।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top