News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্ত প্রহরায়  বিএসএফের ভূমিকা নিয়ে এনসি নগর বিওপিতে পর্যালোচনা বৈঠক
Image

সীমান্ত প্রহরায়  বিএসএফের ভূমিকা নিয়ে এনসি নগর বিওপিতে পর্যালোচনা বৈঠক

সোনামুড়া, ১৮ ডিসেম্বর : সীমান্ত পরিস্থিতি ,সীমান্ত প্রহরায়  বিএসএফের ভূমিকা নিয়ে বুধবার সোনামুড়া মহকুমার এনসি নগর বিওপিতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন বিএসএফের  ইস্টার্ন কমান্ড তথা এডিজি রবি গান্ধি। তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব জেকে সিনহা, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন ও বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের  আইজি একে শর্মা।

এদিন দুপুর  ১ টা থেকে ১ ঘন্টা ব্যাপী বিএসএফ ৮১ নম্বর বাহিনীর এনসিনগর বিওপিতে চলে এই বৈঠক। বৈঠক শেষে বিএসএফের এডিজি বলেন রাজ্য পুলিশ , সাধারণ প্রশাসন ও সীমান্তে বসবাসরত গ্রামবাসীদের সঙ্গে ভালো সম্পর্ক  রয়েছে বিএসএফের। শুধু তাই নয়, ভালো সম্পর্ক রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র সঙ্গেও। সকলে মিলেই  সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা অনুযায়ী কাজ করা হচ্ছে। বিএসএফ , পুলিশ ও সাধারণ প্রশাসনের আধিকারিকরা ছাড়াও বৈঠকে উপস্থিত  ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক, পুলিশ সুপার, বিএসএফ ৮১নম্বর বাহিনীর কমান্ডেন্ট সহ বিশিষ্টজনেরা।

Releated Posts

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026

ত্রিপুরা ক্ষৌরকর্মী ইউনিয়নের রাজ্য সম্মেলনে মানিক সরকার, ডিজিপির মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরা ক্ষৌরকর্মী ইউনিয়নের রাজ্য সম্মেলন বৃহস্পতিবার সিআইটিইউ-এর রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে…

ByByReshmi Debnath Aug 6, 2026

নির্মাণ সামগ্রী চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক

আগরতলা, ৬ আগস্ট: হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ সামগ্রী চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হল এক ব্যক্তি।…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top