News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মনু রেলওয়ে স্টেশনে টিটি মারপিটের ঘটনায় গ্রেফতার তিন
Image

মনু রেলওয়ে স্টেশনে টিটি মারপিটের ঘটনায় গ্রেফতার তিন

মনু রেলওয়ে স্টেশনে টিটি-কে মারপিটের ঘটনায় গ্রেফতার তিনআগরতলা, ১৮ ডিসেম্বর : মনু রেলওয়ে স্টেশনে টিটি-কে মারপিটের ঘটনায় তিনজনকে গ্রেফতার করলো জিআরপি থানার পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার করে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন পূর্বে মনু রেলওয়ে স্টেশনে কলা ব্যবসায়ীদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন রেলের টিটি অতুল কৌশিক। তাঁকে মারপিটের ঘটনায় অভিযুক্ত তিন আসামিকে আজ গ্রেফতার করেছে মনু জি আর পি থানার পুলিশ।

মনু জিআরপি থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিনজনই মহিলা, তাদের নাম রুবিনা চাকমা(২১), রজনামুখী চাকমা(৩০), বিনা চাকমা(৩৫)।

অভিযুক্তরা সংবাদ প্রতিনিধিদের জানিয়েছে, ওই দিন ব্যবসার মালপত্র দেখে টিটি তাদের কাছে ৩০০০ টাকা চেয়েছিলেন। তাঁরা দিতে অস্বীকার করায় ওই টিটি তাদের মালপত্র ট্রেনের বাইরে বের করে দেয়।

তাঁরা আরো বলেন, ওই ঘটনায় তারা টিটিকে মারধর করেন নি। বরং উপস্থিত জনগণ তাঁকে ধোলাই দিয়েছেন।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top