News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির মাত্রাতিরিক্ত দূষণে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, বাড়ছে শ্বাসকষ্টজনিত সমস্যা
Image

দিল্লির মাত্রাতিরিক্ত দূষণে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, বাড়ছে শ্বাসকষ্টজনিত সমস্যা

নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.) : মাত্রাতিরিক্ত দূষণে দিল্লিকে গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করলেন খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিন দিন দূষণের মাত্রা বেড়ে চলেছে দিল্লিতে। কিছুদিন ধরে সকাল থেকেই ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে রাজধানীর আকাশ। রবিবারও সকাল থেকেই ধোঁয়াশায় ঢেকে রয়েছে রাজধানী দিল্লির আকাশ। দূষিত বাতাসের জেরে বহু মানুষেরই চোখ জ্বালা করছে। শ্বাসকষ্টও হচ্ছে অনেকের। লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গ উদ্বেগ প্রকাশ করেছেন। চিকিৎসকরা দিল্লিবাসীকে সতর্ক করে দিয়েছেন। তাঁদের মতে, যাঁদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাঁদের বিপদ বেশি। তবে অন্যরাও নিরাপদ নন। ধোঁয়াশা সবার জন্যই বিপজ্জনক। পরিবেশবিদরা বলছেন, দু দিনের মধ্যে ধোঁয়াশা কাটার সম্ভাবনা নেই। ফলে দিল্লির মানুষের সমস্যা মিটছে না।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পরিস্থিতিকে ‘গ্যাস চেম্বার’-এর সঙ্গে তুলনা করেছেন। বর্তমানে শহরের যা পরিস্থিতি তাতে দূষণের মাত্রা কমানোর জন্য নিজস্ব গাড়ি ব্যবহার না করে, সরকারি পরিবহন ব্যবহার করার জন্য দিল্লিবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন কেজরিওয়াল। তবে দূষণের কারণ হিসেবে অদ্ভুত যুক্তি দিয়েছেন তিনি। বলেছেন, পার্শ্ববর্তী রাজ্যগুলিতে ফসল জ্বালিয়ে দিচ্ছে কৃষকরা। যার কারণে তৈরি ধোঁয়া দূষণ ছড়াচ্ছে দিল্লির আকাশে। এই সমস্যার সমাধান করার জন্য কেন্দ্রের সাহায্য দরকার।
শনিবার থেকে দিল্লিতে ধোঁয়াশা বেড়েছে। নাইট্রোজেন অক্সাইড, সালফার অক্সাইড, ওজোন, কার্বন মনোক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ মিশে রয়েছে ধোঁয়াশায়। ফলে দিল্লিবাসীর স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের উদ্বেগ স্বাভাবিক।
এইএমসের চিকিৎসক রণদীপ গুলেরিয়া বলেছেন, ‘বুকে টান ধরা এবং রক্ত জমার সমস্যা নিয়ে অনেকেই আসছেন। শ্বাসকষ্ট সংক্রান্ত রোগও ১৫ থেকে ২০ শতাংশ বেড়ে গিয়েছে। সাধারণ মানুষেরও এই ধরনের সমস্যা হচ্ছে। সব বয়সের মানুষই ধোঁয়াশার ফলে অসুস্থ হয়ে পড়ছেন। জরুরি ভিত্তিতে রাস্তায় যানবাহন, আগুনে বিভিন্ন জিনিস পোড়ানো, ধুলো কমানোর ব্যবস্থা করা উচিত।’
স্যার গঙ্গারাম হাসপাতালের ফুসফুস সংক্রান্ত রোগ বিশেষজ্ঞ অরূপ বসু বলেছেন, ‘সবারই যত বেশিক্ষণ সম্ভব বাড়িতে থাকা উচিত। শরীরে আর্দ্রতা বজায় রাখার জন্য প্রচুর পরিমাণে জল ও অন্যান্য তরল পদার্থ খাওয়া উচিত। বাতাসে অক্সিজেনের পরিমাণ অনেক কম থাকায় খুব বেশি পরিশ্রম করা উচিত নয়।’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top