News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর প্রত্যেক রাজ্য থেকে দু’জন করে ছাত্রকে ইউপিএসসির এক্সাম সংক্রান্ত কোচিং সেন্টারে ভর্তি করানো হবে, জানালেন টিএসএফ’র ভাইস প্রেসিডেন্ট
Image

উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর প্রত্যেক রাজ্য থেকে দু’জন করে ছাত্রকে ইউপিএসসির এক্সাম সংক্রান্ত কোচিং সেন্টারে ভর্তি করানো হবে, জানালেন টিএসএফ’র ভাইস প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর:
টিএসএফ এবং এনইএসও’র যৌথভাবে আগরতলা প্রেসক্লাবে সম্মেলন করা হয়েছে।

এনইএসও’র ফিনান্স সেক্রেটারি তথা টিএসএফ’র ভাইস প্রেসিডেন্ট জন দেববর্মা জানিয়েছেন গত ১৩ ডিসেম্বর গুয়াহাটিতে এনইএসও’র বৈঠকে সিদ্ধান্ত হয় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর প্রত্যেক রাজ্য থেকে দু’জন করে স্টুডেন্টকে ভারতের বিখ্যাত ইউপিএসসির এক্সাম সংক্রান্ত কোচিং সেন্টারে ভর্তি করানো হবে। ত্রিপুরা থেকেও দুজন সুযোগ পাবেন।

এছাড়াও এদিন তারা সাংবাদিক সম্মেলন থেকে দাবি করেছেন, সীমান্ত এলাকা যেন সম্পূর্ণরূপে সিল করা হয়। পাশাপাশি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের রোমান স্ক্রিপ্টে প্রশ্নপত্র করার আরও একবার দাবি করেছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে জানিয়েছেন জন দেববর্মা। সাংবাদিক সম্মেলনে টিএসএফের সভাপতি সম্রাট দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top