News Flash

  • Home
  • দিনের খবর
  • আলীগড়ে গ্যাস লিকেজে অসুস্থ ৫ জন, চিকিৎসাধীন হাসপাতালে
Image

আলীগড়ে গ্যাস লিকেজে অসুস্থ ৫ জন, চিকিৎসাধীন হাসপাতালে

আলীগড়, ১৬ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের আলীগড়ে একটি মাংস কারখানায় গ্যাস লিকেজে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়লেন ৫ জন। তাঁদের মধ্যে চারজন মহিলাও রয়েছেন। অসুস্থ অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে আলীগড়ের অমরপুর কোন্ডলা এলাকায় একটি মাংস কারখানায় গ্যাস লিকেজের ঘটনাটি ঘটেছে।

আলীগড়ের মুলকান সিং জেলা হাসপাতালের চিকিৎসক শচীন বর্মা বলেছেন, “চারজন নারী ও একজন পুরুষ ছিলেন। অমরপুর কোন্ডলা থেকে তাঁদের এখানে আনা হয়েছে। তাঁদের এখানে নিয়ে আসা ব্যক্তি নিজেকে জান্নাত আলী বলে পরিচয় দেন। তাঁরা বলেছিল, গ্যাস লিকেজ হওয়ার কারণে ৫ জন জ্ঞান হারান। আমরা তাঁদের প্রাথমিক চিকিৎসা এবং অক্সিজেন সরবরাহ করেছি। আমরা যখন কাগজপত্র নিয়ে কাজ করছিলাম, তখন জান্নাত আলী আমাদের না জানিয়ে চলে যায়।”

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top