News Flash

  • Home
  • দিনের খবর
  • বাংলাদেশ সীমান্তে নিজের বন্দুকের গুলিতেই জখম বিএসএফ জওয়ান
Image

বাংলাদেশ সীমান্তে নিজের বন্দুকের গুলিতেই জখম বিএসএফ জওয়ান

দক্ষিণ দিনাজপুর, ১৩ ডিসেম্বর (হি.স.) : নিজের রাইফেলের গুলিতেই বিদ্ধ হলেন বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ান। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের গোবিন্দপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। বিএসএফ সূত্রে খবর, অসাবধানতায় রাইফেল চালিয়ে দিয়েছিলেন ওই জওয়ান।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, জখম হওয়া ওই জওয়ানের নাম রাহুল সিংহ। তাঁর বয়স ২৪। বিএসএফের ১৭ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পদে রয়েছেন তিনি। কর্মরত ছিলেন হিলি সীমান্তের গোবিন্দপুর বিওপি-তে।

বাহিনী সূত্রে খবর, গোবিন্দপুর সীমান্তে পাহারা দেওয়ার সময় অসাবধানতায় গুলি পিছন দিক থেকে কোমরের উপর দিয়ে পেট ফুঁড়ে বেরিয়ে গিয়েছে। রাহুলকে প্রথমে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে বলে খবর।

জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল বলেন, ‘‘নিজের বন্দুক থেকে গুলি চলে আহত হয়েছেন বিএসএফ জওয়ান। খবরটা পেয়েছি। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।’’

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top