News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আইনের শাসন পুন:প্রতিষ্ঠা সহ তিন দফার দাবিতে মিছিল বাম ছাত্র যুব সংগঠনের
Image

আইনের শাসন পুন:প্রতিষ্ঠা সহ তিন দফার দাবিতে মিছিল বাম ছাত্র যুব সংগঠনের

আগরতলা, ১৩ ডিসেম্বর: রাজ্যে আইনের শাসন পুন:প্রতিষ্ঠা সহ তিন দফার দাবিতে রাজপথে বিক্ষিভ মিছিলে সামিল হয়েছে ডিওয়াইএফ- টিওয়াইএফ। এদিন মিছিল শুরু হওয়ার পূর্বে দূর্গা চৌমুহনীতে জমায়েতের আয়োজন করা হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, রাজ্যে বেকার সমস্যা দিন দিন বেড়েই চলছে। কাজের সন্ধানে দিশেহারা হয়ে ঘুরছেন যুবক যুবতীরা। এদিকে, প্রতিদিন মহাকরণে বসে মন্ত্রীরা যুবক যুবতীদের সাথে প্রতারণা করছেন। তাছাড়া, প্রত্যেক বার বিভিন্ন দপ্তরের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে তারপর বিজ্ঞপ্তু বাতিল করা হচ্ছে। পাশাপাশি, নেশার সাম্রাজ্যে পরিনত হয়েছে ত্রিপুরা। কিন্তু এর বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

এদিন তিনি আরও বলেন, গোটা রাজ্যে তিন দফা দাবিতে ডিওয়াইএফ- টিওয়াইএফ- এর তরফ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। আগামী ৫ জানুয়ারী পর্যন্ত বিভিন্ন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে গোটা রাজ্যে পদযাত্রার আয়োজন করা হবে।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top