News Flash

  • Home
  • দিনের খবর
  • চিকিৎসাধীন অবস্থায় ব্লাড ক্যানসারে আক্রান্ত শিশুর মৃত্যু, পায়ে রয়েছে ইঁদুরের কামড়
Image

চিকিৎসাধীন অবস্থায় ব্লাড ক্যানসারে আক্রান্ত শিশুর মৃত্যু, পায়ে রয়েছে ইঁদুরের কামড়

জয়পুর, ১৩ ডিসেম্বর (হি. স.) : রাজস্থানের রাজ্য ক্যান্সার ইনস্টিটিউটে ভর্তি ব্লাড ক্যান্সারে আক্রান্ত ১০ বছরের একটি ছেলের চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে। ওই শিশুর পায়ে ইঁদুরের কামড় রয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট ড. সন্দীপ জাসুজা জানান, শিশুটির অবস্থা খুবই খারাপ ছিল। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সারা শরীরে আলসার ছিল। ইঁদুরের কামড় প্রসঙ্গে তিনি আরও বলেন, শিশুটির মা ইঁদুর দেখেছেন কিন্তু এরপর আর ইঁদুর দেখা যায়নি। তথ্য অনুযায়ী, ১০ বছরের শিশুটি ক্যান্সারের মতো মারণ রোগে ভুগছিল এবং তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় ১১ ডিসেম্বর তাকে প্রতাপনগরের রাজ্য ক্যান্সার ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরপর পরিবারের লোকজন কম্বল সরাতে গিয়ে দেখেন একটি ইঁদুর পালিয়ে যাচ্ছে এবং শিশুটির পায়ের আঙুল দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত নার্সিং স্টাফদের বিষয়টি জানালে তারাও পায়ে ব্যান্ডেজ বেঁধে দায় ঝেড়ে ফেলেন।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top