News Flash

  • Home
  • দিনের খবর
  • অবশেষে স্বস্তি পেলেন পার্থ, ইডি-র মামলায় জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের
Image

অবশেষে স্বস্তি পেলেন পার্থ, ইডি-র মামলায় জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। ইডি-র মামলায় শুক্রবার তাঁকে জামিন দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে গত ৪ ডিসেম্বর শেষ হয়ে গিয়েছিল। রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারপতিরা। অবশেষে শুক্রবার সুপ্রিম কোর্টে ইডি-র মামলায় জামিন পেলেন পার্থ।

তবে এই জামিনের নির্দেশ কার্যকর হবে আগামী বছর ১ ফেব্রুয়ারি। শুধুমাত্র ইডি-র মামলাতেই জামিন দেওয়া হয়েছে তাঁকে। তবে এক্ষেত্রে রয়েছে বহু শর্ত। উল্লেখ্য, গত সপ্তাহের বুধবার অর্থাৎ ৪ ডিসেম্বর শুনানির পর রায়দান স্থগিত রাখে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ। শুক্রবার পার্থ জামিন পেলেও তাঁর জেলমুক্তি ঘটবে না। যেহেতু সিবিআইয়ের মামলা রয়েছে, তাই এখনই তিনি ছাড়া পাবেন না বলে মনে করা হচ্ছে।

Releated Posts

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top