News Flash

  • Home
  • প্রধান খবর
  • নকশাল দমন অভিযানে ৭ নকশালকে নিকেশ করলো নিরাপত্তা বাহিনী
Image

নকশাল দমন অভিযানে ৭ নকশালকে নিকেশ করলো নিরাপত্তা বাহিনী

রায়পুর, ১২ ডিসেম্বর (হি.স.): নকশাল দমন অভিযানে নেমে ৭ জন নকশালকে নিকেশ করলো নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। জানা গেছে, ছত্তিশগড়ের দান্তেওয়াড়ার নারায়ণপুর সীমান্তের দক্ষিণ আবুজমাড়ের জঙ্গলে বুধবার ভোর ৩টা থেকে নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে গুলির লড়াই চলে। বৃহস্পতিবার বস্তার পুলিশ সূত্রে জানা যায়, অভিযান জারি রয়েছে। তার মধ্যেই আবার খবর আসে ৭ জন নকশালকে খতম করেছে নিরাপত্তা বাহিনী।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেন, নকশাল দমন অভিযানে নিরাপত্তা বাহিনী ৭ জন নকশালকে নিকেশ করেছে। আমি তাঁদের সাহসিকতাকে কুর্নিশ জানাই। বস্তারের ইন্সপেক্টর জেনারেল পি সুন্দররাজ জানান, এখনও পর্যন্ত অভিযানে ৭ নকশালের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও গুলির লড়াই ও তল্লাশি অভিযান চলছে।

Releated Posts

রুশ তেল ক্রেতাদের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার আইন খতিয়ে দেখছে ভারত: পীযূষ গোয়াল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রুশ তেল কেনা দেশগুলির উপর নতুন আইনের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করতে…

ByByNews Desk Sep 21, 2026

এসএএপি দফতরে ওয়াইএসআরসিপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা, পাল্টা প্রতিবাদে শিক্ষকরা

বিজয়ওয়াড়া, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে শিক্ষা মন্ত্রী নারা লোকেশের পদত্যাগের দাবিতে ওয়াইএসআর…

ByByNews Desk Sep 21, 2026

জামুইয়ে দশম শ্রেণির ছাত্রীকে হেনস্থার ঘটনায় সরব রাহুল গান্ধী, ‘এই আচরণের অধিকার কে দিয়েছে?’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই জেলায় দুই দশম শ্রেণির পড়ুয়াকে হেনস্থা ও এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগের…

ByByNews Desk Sep 21, 2026

ভারত-নিউজিল্যান্ড এফটিএ ২০ অক্টোবর থেকে কার্যকর হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আগামী ২০ অক্টোবর থেকে কার্যকর হবে…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top