News Flash

  • Home
  • প্রধান খবর
  • মাউন্ট আবুতে হিমাঙ্কের নীচে তাপমাত্রা, শীতে কাঁপছে সমগ্র উত্তর ভারত
Image

মাউন্ট আবুতে হিমাঙ্কের নীচে তাপমাত্রা, শীতে কাঁপছে সমগ্র উত্তর ভারত

নয়াদিল্লি ও জয়পুর, ১২ ডিসেম্বর (হি.স.): ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত। কোথাও তাপমাত্রা হিমাঙ্কের নীচে পৌঁছেছে, কোথাও আবার হিমাঙ্কের কাছাকাছি। হাড় জমিয়ে দেওয়া ঠান্ডায় যখন লড়াই চালাচ্ছে উত্তর ভারতের রাজ্যগুলি, তার সঙ্গে ঘন কুয়াশার দাপট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হচ্ছে। দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা নামল ৫ ডিগ্রিতে, অন্য দিকে, রাজস্থানের বহু জায়গায় শূন্যে নেমে গিয়েছে তাপমাত্রা। মাউন্ট আবুতে হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। ঠান্ডা এতটাই বেশি যে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর বরফের হালকা আস্তরণ জমে গিয়েছে।

শৈত্যপ্রবাহের কামড় তো আছেই, তার সঙ্গে পাল্লা দিয়েছে ঘন কুয়াশাও। এর কারণে কোথাও দৃশ্যমানতা এতটাই নেমে গিয়েছে যে, যান চলাচল ভীষণ ভাবে বিপর্যস্ত হয়েছে। শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি চলছে উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা এবং পঞ্জাবেও।

Releated Posts

মধ্যপ্রদেশে শিশুদের অধিকার লঙ্ঘনের দুই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিল মানবাধিকার কমিশন

নয়াদিল্লি/ভোপাল, ৭ আগস্ট (আইএনএস): মধ্যপ্রদেশে স্কুলপড়ুয়া শিশুদের সঙ্গে জড়িত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে প্রকাশিত দুটি সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিতভাবে…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

নয়টি বাণিজ্য চুক্তিতে অরুণাচল প্রদেশের কৃষক ও নির্মাতাদের জন্য খুলবে বিশ্ববাজারের দরজা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): ভারতের সাম্প্রতিক নয়টি বাণিজ্য চুক্তির ফলে অরুণাচল প্রদেশের কৃষক, ধাতু উৎপাদক ও নির্মাণ শিল্পের…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

বিরোধীদের হইচইয়ে উত্তাল রাজ্যসভা, সাময়িক মুলতুবি করা হল অধিবেশন

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): বিরোধীদের তীব্র স্লোগান ও বিক্ষোভে শুক্রবার উত্তাল হয়ে ওঠে রাজ্যসভার অধিবেশন। শূন্যকাল চলাকালীন বিরোধী…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর চালুর পথ প্রশস্ত, লোকসভায় পাস কর সংশোধনী বিল

নয়াদিল্লি, ৬ আগস্ট: ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট চালুর সম্ভাবনা আরও জোরালো হল। বৃহস্পতিবার লোকসভায় পাস…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top