News Flash

  • Home
  • প্রধান খবর
  • উদ্ধারকারীদের চেষ্টা ব্যর্থ, বাঁচানো গেল না কুয়োয় পড়ে যাওয়া আরিয়ানকে
Image

উদ্ধারকারীদের চেষ্টা ব্যর্থ, বাঁচানো গেল না কুয়োয় পড়ে যাওয়া আরিয়ানকে

দৌসা, ১২ ডিসেম্বর (হি.স.): খোলা কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল পাঁচ বছরের ছোট্ট শিশু আরিয়ান মিনা। গত সোমবার থেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল সে। তবে শেষ রক্ষা হল না। প্রায় ৫৭ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালিয়ে ওই শিশুটিকে উদ্ধার করা হয়। কিন্তু তার জ্ঞান না থাকায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ছোট্ট আরিয়ানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজস্থানের দৌসার কালিখাদ গ্রামে।

গত সোমবার বিকেলে মায়ের সঙ্গে মাঠে গিয়েছিল ওই গ্রামের বালক আরিয়ান মিনা। হঠাৎই সে খোলা কুয়োয় পড়ে যায়। খবর পেয়েই একঘণ্টার মধ্যে উদ্ধারকাজ শুরু হয়। প্রশাসন সূত্রে জানানো হয়, মাটি থেকে প্রায় ১৫০ মিটার নীচে রয়েছে আরিয়ান। পাইপে করে তার কাছে অক্সিজেন পৌঁছে দেওয়া হয়। পাশপাশি ক্যামেরার মাধ্যমে তার উপর নজরও রাখে প্রশাসন। আরিয়ানকে উদ্ধারে হাত লাগিয়েছিল এসডিআরএফ ও এনডিআরএফ। উদ্ধারকাজে ব্যবহার করা হয়েছিল একাধিক জেসিবি, ড্রিলিং মেশিনও। কিন্তু উদ্ধারকারীদের সব চেষ্টাই বৃথা হয়ে গেল। বাঁচানো গেল না ছোট্ট আরিয়ানকে।

Releated Posts

রুশ তেল ক্রেতাদের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার আইন খতিয়ে দেখছে ভারত: পীযূষ গোয়াল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রুশ তেল কেনা দেশগুলির উপর নতুন আইনের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করতে…

ByByNews Desk Sep 21, 2026

এসএএপি দফতরে ওয়াইএসআরসিপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা, পাল্টা প্রতিবাদে শিক্ষকরা

বিজয়ওয়াড়া, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে শিক্ষা মন্ত্রী নারা লোকেশের পদত্যাগের দাবিতে ওয়াইএসআর…

ByByNews Desk Sep 21, 2026

জামুইয়ে দশম শ্রেণির ছাত্রীকে হেনস্থার ঘটনায় সরব রাহুল গান্ধী, ‘এই আচরণের অধিকার কে দিয়েছে?’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই জেলায় দুই দশম শ্রেণির পড়ুয়াকে হেনস্থা ও এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগের…

ByByNews Desk Sep 21, 2026

ভারত-নিউজিল্যান্ড এফটিএ ২০ অক্টোবর থেকে কার্যকর হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আগামী ২০ অক্টোবর থেকে কার্যকর হবে…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top